ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

৫২ বেলুনেই আকাশে উড়ে বিস্ময় কীর্তি গড়লেন ‘জাদুকর’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৪২, ৩ সেপ্টেম্বর ২০২০
৫২ বেলুনেই আকাশে উড়ে বিস্ময় কীর্তি গড়লেন ‘জাদুকর’
৫২ বেলুনেই সাড়ে সাত হাজার মিটার উপরে পৌঁছে গেলেন ডেভিড।

পাখির মতো আকাশে উঠার স্বপ্ন মনের কোঠায় লালন করেন সবাই। কিন্তু বাস্তবায়ন করতে পারেন কয়জন। তবে সবাইকে অবাক করে বেলুন দিয়েই মাটি থেকে সাড়ে সাত হাজার মিটার উপরে পৌঁছে গেছেন জাদুকর খ্যাত ডেভিড ব্লেন। তবে আবার মাটিতে অবতরণ করে তিনি। এসব ঘটনার দৃশ্যগুলোর ভিডিও ইউটিউবে দেদারছে সম্প্রচার করা হচ্ছে।

বুধবার আমেরিকার অ্যারিজোনায় এমন বিস্ময় কীর্তি গড়েন ডেভিড।

৪৭ বছর বয়সী ডেভিড ব্লেন দুঃসাহসিক কাজের জন্য নেটিজেনদের কাছে বেশ পরিচিত। এবার দুঃসাহস দেখাতে হিলিয়াম গ্যাসে ভরা ৫২টি বেলুনের সাহায্যে আকাশের দিকে যাত্রা করলেন তিনি। আর তার মাটি থেকে আকাশ যাত্রা ক্যামেরায় ধারণ করেন সহযোগীরা।

আকাশের দিকে উড়ে যাচ্ছেন ডেভিড।

ভিডিওতে দেখা যাচ্ছে, বড় বড় আকারের বেশ কয়েকটি গ্যাস বেলুন একসঙ্গে বাঁধা রয়েছে। এবার বেলুনগুলোতে ধরে আকাশে উড়তে থাকেন ডেভিড। ওজন বাড়াতে কিছু বস্তু নিয়ে যান তিনি। একে একে ওজন কমানোয় বেলুন উপরের দিকে উড়তে থাকে। ধীরে ধীরে সাত হাজার ৬০০ মিটার উচ্চতায় পৌঁছে যান তিনি। সেখানে পৌঁছার পর অক্সিজেন মাস্কও পরেন ডেভিড।

ভিডিওতে আরো দেখা যায়, আকাশ থেকেই মেয়ের সঙ্গে ভিডিও লিঙ্কের মাধ্যমে কথা বলছেন ডেভিড।

প্রায় সাড়ে সাত হাজার মিটার উচ্চতায় পৌঁছার পর বেলুনগুলো থেকে নিজেকে আলাদা করে নেন। বেলুন থেকে আলাদা হওয়ার পর প্যারাসুট খুলে মাটিতে অবতরণ করেন ডেভিড। প্যারাসুট খোলার আগ পর্যন্ত প্রায় ৩০ সেকেন্ড দ্রুত গতিতে মাটির দিকে নেমে আসেন তিনি।

এদিকে ডেভিডের এ কাণ্ড তার ইউটিউব চ্যানেলে সম্প্রচার হয়। সেখানে প্রস্তুতি থেকে শুরু করে অবতরণ পর্যন্ত প্রায় তিন ঘণ্টার ভিডিও আপলোড করা হয়েছে। আর কয়েকটি সংক্ষিপ্ত ভিডিও অন্যান্য চ্যানেলে সম্প্রচার করা হচ্ছে। এ রকম দুঃসাহসিক কাজ করার জন্য তাকে জাদুকর আখ্যা দেন নেটিজেনরা।

>>ভিডিও দেখতে এখানে ক্লিক করুন<<

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!