ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

২০০ তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে আফগান সরকার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:২০, ২ সেপ্টেম্বর ২০২০
২০০ তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে আফগান সরকার
ছবি: সংগৃহীত

বিতর্কিত ও গুরুতর অপরাধে জড়িত তালেবান বন্দিদের আবারো মুক্তি দিতে শুরু করেছে আফগান সরকার।

সংবাদ সংস্থা রয়টার্সের খবরে জানা যায়, সোমবার পর্যন্ত ২০০ কারাবন্দিকে মুক্তি দিয়েছে আফগান কর্তৃপক্ষ। এদিকে তালেবানদের পক্ষ থেকেও চার আফগান কমান্ডোকে মুক্তি দেয়া হয়েছে।  তালেবানের এক কর্মকর্তার এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ৮০ জন বন্দিকে মুক্তি দেয়া হয়, যাদের বিরদ্ধে আফগানে ও বিদেশিদের ওপর বর্বর হামলার মতো গুরুতর অপরাধ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আফগান কর্মকর্তা বলেছেন, সোমবার কয়েক ডজন বন্দি মুক্তি পেয়েছে, বাকিদের কয়েকদিনের মধ্যে মুক্তি দেয়া হবে।

সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বন্দি মুক্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার জন্য প্রশংসা করেছেন।

তিনি বলেছেন, এই বন্দি মুক্তি প্রক্রিয়া উভয় পক্ষের শান্তি আলোচনায় ইতিবাচক প্রভাব পড়বে।

জানা গেছে, তালেবান ও সরকারের মধ্যকার শান্তি-সমঝোতার অংশ হিসেবে গুরুতর অপরাধে জড়িত ৪০০ তালেবান যোদ্ধাকে মুক্তির ব্যাপারে অনুমোদন দেয় লয়া জিরগা। তারপর ওই ফরমানে প্রেসিডেন্ট আশরাফ ঘানিরও অনুমতি মেলার পর তালেবানদের মুক্তি দিতে শুরু করে আফগান সরকার।

এই মুক্তির মাধ্যমে দীর্ঘ ১৯ বছরের আফগান সরকার ও তালেবানদের মধ্যকার শান্তি আলোচনার পথ প্রশস্ত হচ্ছে।

উল্লেখ্য, ২০০১ সালে মার্কিন আগ্রাসনের মাধ্যমে ক্ষমতাসীন তালেবানকে আফগানিস্তানের ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হয়। এরপর এই গোষ্ঠীটি ক্রমে শক্তি সঞ্চয় করে বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণ করে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!