ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বিলাসবহুল হোটেল টিকিয়ে রাখতে সুইমিং পুলে মাছ চাষ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৪১, ২৭ আগস্ট ২০২০
বিলাসবহুল হোটেল টিকিয়ে রাখতে সুইমিং পুলে মাছ চাষ
বিলাসবহুল হোটেল টিকিয়ে রাখতে সুইমিং পুলে মাছ চাষ। ছবি: সংগৃহীত।

কোটি কোটি টাকায় নির্মিত বিলাসবহুল হোটেল। হোটেলটির ভেতরে তাকালে পর্যটকদের চোখ জুড়িয়ে যায়। সেই চোখ জোড়ানোর অন্যতম আকর্ষণ ৫০০ ফুট লম্বা সুইমিং পুল। যেখানে বিদেশি পর্যটকেরা ভিড় জমাতেন। করোনার প্রাদুর্ভাবে পর্যটন ব্যবসায় ভাটা পড়ায় হোটেলটি এখন ফাঁকা, শুনশান লন ও পুল। তবে হোটেলটি টিকিয়ে রাখতে প্রশংসনীয় বুদ্ধি প্রয়োগ করলেন হোটেল মালিক।

ভারতের কেরালার তিরুবনন্তপূরমের একটি বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে মাছ চাষ করা হচ্ছে। বিশাল আকৃতির সুইমিং পুলে pearl spot fishes জাতীয় মাছ চাষ করছেন হোটেল মালিক।

প্রাকৃতিক মনোরম দৃশ্যে মোড়ানো হোটেল।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতে লকডাউন শুরু হয়। এতে সব ধরনের ব্যবসার পাশাপাশি পর্যটন ব্যবসায় ধস নামে। এতে পর্যটক শূন্য হোটেলের কর্মচারীরা চাকরি হারান। অনেকে পেশা বদল করতে বাধ্য হন। তবে বুদ্ধি করে হোটেলের নানা খরচ জোগাতে সুইমিং পুলে দামি মাছ pearl spot fishes চাষ শুরু করেছেন মালিক।

হোটেল মালক সুরেন্দ্রন জানান, এ মাছ বড় হতে মোটামুটি আট মাস সময় লাগে। এরইমধ্যে লাভের মুখ দেখা শুরু করেছেন তিনি। সঠিক সময় পেশা বদলানো ছাড়া তার কাছে অন্য কোনো উপায়ও ছিল না।

বিলাসবহুল হোটেলের ৫০০ ফুট লম্বা সুইমিং পুল, যেখানে মাছ চাষ হচ্ছে।

pearl spot fishes দক্ষিণ ও মধ্য ভারতে জনপ্রিয়। সুরেন্দ্রন জানান, নভেম্বর নাগাদ প্রায় ২৯ লাখ টাকার মাছ বিক্রি করতে পারবেন তিনি। এতে হোটেলের ক্ষতিপূরণ হবে না। তবে কোনোরকমে রিসোর্টটি বাঁচিয়ে রাখা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!