ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

এরদোগান, পুতিন ও শি জিনপিংকে বিশ্বমানের দাবারু বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:২৬, ১৮ আগস্ট ২০২০
এরদোগান, পুতিন ও শি জিনপিংকে বিশ্বমানের দাবারু বললেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে বিশ্বমানের দাবারু বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বিজয়ী হলে তাদের সঙ্গে কাজ করতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব বলেন ট্রাম্প।

তিনি বলেন, শুনুন, আমি একটা জিনিস শিখেছি যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান হচ্ছেন বিশ্বমানের দাবারু। তারা সবাই জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান।

তিনি আরো বলেন, সমান অংশীদার হিসেবে তাদের সঙ্গে কাজ করতে পারবেন না বাইডেন। কারণ তিনি তার সেরা বছরগুলোতে খুব ভালো কাজ করতে পারেনি। খুব ভালো ছিলেন না তিনি।

ট্রাম্প অভিযোগ করেন যে, ইরানের ইচ্ছা আগামী ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পদপ্রার্থী বিজয়ী হোক। তবে যদি আমরা বিজয়ী হই এবং যখনই বিজয়ী হই অতিদ্রুত তেহরানের সঙ্গে চুক্তি সম্পাদন করবো আমরা।

ট্রাম্প সতর্ক করে বলেন যে, বেইজিংয়ের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা নেই বাইডেনের। তাই যদি তিনি পুননির্বাচিত না হন তবে যুক্তরাষ্ট্রকে চীন নিয়ন্ত্রণ করবে।

সূত্র- তাস নিউজ এজেন্সি

ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!