ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেল এক পরিবারের পাঁচজন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০২, ৮ আগস্ট ২০২০
বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেল এক পরিবারের পাঁচজন
কেরালায় বিমান দুর্ঘটনা

দুবাই থেকে কেরালা ফেরার পথে বিমান দুর্ঘটনায় অনেকটা অলৌকিক ভাবেই বেঁচে গেছেন একই পরিবারের পাঁচজন। দুবাইয়ের ওই ব্যবসায়ী ও তার পরিবার আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

ছেলেমেয়েদের স্কুল বন্ধ থাকায় তার স্ত্রী সন্তানদের নিয়ে স্বামী সাইফুদ্দিনের সঙ্গে দেখা করতে দুবাই গিয়েছিলেন। লকডাউনে আটকা গিয়ে দীর্ঘ সময় পর শুক্রবার তারা সবাই এয়ার ইন্ডিয়ার বিমানে করে কেরালার কোঝিকোড় ফিরে আসছিলেন।

বিমান দুর্ঘটনায় পরিবারের পাঁচজনই আহত হয়েছেন। মেয়ে সানা ছাড়া সবাই ভর্তি হয়েছেন বেবি মেমোরিয়াল হাসপাতালে। সানা ভর্তি আছেন আল শিফা হাসপাতালে। সাইফুদ্দিনের ভাইয়ের ছেলে মুহাম্মদ সালিহ জানান, সাইফুদ্দিন আমার চাচা, তিনি এবং তার পরিবার দুবাই থেকে দেশে ফিরছিলেন তখনই দুর্ঘটনার শিকার হয়। আমরা রাত ৮ টায় বিষয়টি জানতে পারি।

এয়ার ইন্ডিয়ার সহযোগী প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ১৩৪৪ ফ্লাইটটি দুবাই থেকে করোনা মহামারিতে আটকে পড়া ভারতীয়দের নিয়ে ফিরছিল। শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় চাকা পিছলে রানওয়ে থেকে ছিটকে পড়ে সেটি। এখন পর্যন্ত বিমান দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/জেএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!