ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

প্যান্টের ভেতর ঢুকে পড়লো বিষধর গোখরা, তারপর ভয়ানক পরিস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০২, ৩১ জুলাই ২০২০
প্যান্টের ভেতর ঢুকে পড়লো বিষধর গোখরা, তারপর ভয়ানক পরিস্থিতি
সংগৃহীত ছবি

রাতে খাবার পর শুয়েছিলেন এক যুবক। তখনই আচমকা একটি বিষধর গোখরা তার প্যান্টের ভেতর ঢুকে পড়ে। তারপর শুরু হয় জীবন-মৃত্যুর টানাটানি। সম্মুখীন হতে হয় ভয়ানিক পরিস্থিতির।

ভারতের উত্তরপ্রদেশের মির্জাপুরের সিকন্দরপুর গ্রামে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। বিপদে পড়া ওই যুবকের নাম লাভকেশ কুমার।

শুক্রবার ভারতীয় গণমাধ্যম জি ২৪ ঘণ্টা জানায়, ওই গ্রামে বিদ্যুতের পোলে কাজ করতে গিয়েছিলেন লাভকেশ ও তার সঙ্গীরা। রাতে খেয়েদেয়ে শোয়ার পর লাভকেশের প্যান্টে ঢুকে পড়ে গোখরাটি। রাতেই বুঝতে পারেন লাভকেশ। 

তারপরই ভয়ে, আতঙ্কে লাভকেশ ও তার সঙ্গীরা কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। ঘণ্টার পর ঘণ্টা তার প্যান্টের ভেতরই থাকে সাপটি। এরই মধ্যে গ্রামবাসীরাও খবর পেয়ে চলে আসেন। কিন্তু এত সব কিছুর মাঝে সাপটি তাকে কামড়ায়নি।

সাত ঘণ্টা একটি পিলার ধরে দাঁড়িয়ে ছিলেন লাভকেশ। তারপর ভোরবেলা এক সাপুড়েকে খবর দিয়ে আনা হয়। তিনি এসে খুব সাবধানে ও কায়দা করে সাপটিকে প্যান্ট থেকে বের করেন। হাঁফ ছেড়ে বাঁচেন লাভকেশ। ভয়ে পাথর হয়ে গিয়েছিলেন লাভকেশ। কিন্তু সাপুড়ে প্যান্ট কেটে খুব সাবধানে সাপটিকে বের করে আনে।

এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই সময় যুবকের মানসিক অবস্থায় কথা ভেবে অনেকেই আঁতকে উঠছেন।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!