কুকুরের আক্রমণ থেকে বোনকে রক্ষা, ভাইয়ের জখমে ৯০ সেলাই
চার বছর বয়সী ছোট বোন। সেই বোনকে আচমকা আক্রমণ করতে এগিয়ে আসে এক বছরের একটি জার্মান শেফার্ড কুকুর। তাৎক্ষণিক কুকুরের আক্রমণ থেকে বোনকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ে ছয় বছর বয়সী ভাই ব্রিজার ওয়ালকার। তবে নিজেই কুকুরের আক্রমণে ক্ষতবিক্ষত হয় সে। তবুও ছোট বোনকে বাঁচিয়ে ছোট ভাইটি খুশি।
গত ৯ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের উয়োমিং রাজ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনা জানার পর ব্রিজারের সাহসিকতার প্রশংসা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী আন্নে হ্যতয়ে।
সিএনএন’র প্রতিবেদন অনুযায়ী, কুকুরটি যখন চার বছরের বোনকে আক্রমণ করে তখন ব্রিজার এগিয়ে আসেন। কুকুরটি পালিয়ে না গিয়ে রক্ষাকারী ভাইয়ের ওপর লাফ দিয়ে আক্রমণ করে বসে। কুকুরটি তার গালে খামচি মেরে ক্ষতবিক্ষত করে। পরে ব্রিজার দুই ঘণ্টার সার্জারিতে ছিলেন। সার্জারিতে তার গালে ৯০ টি সেলাই দেয়া হয়েছে।
ব্রিজারের বাবা বোনকে বাঁচাতে তার এগিয়ে আসার কারণ জিজ্ঞেস করেন। উত্তরে ব্রিজার বলেন, যদি কেউ মারা যেত, তবে সেই আমি হতাম বলে তখন চিন্তা করেছি।
ব্রিজারের চাচি একটি ইনস্টাগ্রাম পেজ খুলেন। সেখানে ব্রিজারের সাহসিকতা নিয়ে পোস্ট করেন যা মার্কিন অভিনেত্রী হ্যতয়ের নজরে চলে আসে।
ব্রিজার ও তার বোনের ছবি প্রকাশ করে হ্যতয়ে লিখেন, আমি প্রতিহিংসা পরায়ন নই। তবে আমি একজন সুপার হিরোকে চিনি যখন আমি ব্রিজারকে দেখি। আমি নিজেকে অর্ধ সাহসি মনে করি যেমনটি তোমরা মনে কর। ব্রিজার দ্রুত সহজভাবে সুস্থ হোক। হ্যতয়ের পোস্টের পর ১০ লাখের বেশি লাইক পড়েছে। হাজার হাজার মন্তব্যের মাধ্যমে ব্রিজারের সাহসিকতাকে প্রশংসা করা হচ্ছে।