ঢাকা,  শুক্রবার   ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এখনই নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের দুর্ঘটনার কারণ জানাবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২১, ৪ জুলাই ২০২০
এখনই নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের দুর্ঘটনার কারণ জানাবে না ইরান
ছবি: সংগৃহীত

ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে দুর্ঘটনার কারণ সন্ধানে সফল হয়েছেন দেশটির তদন্তকারীরা। তবে, নিরাপত্তার কারণে এখনই দুর্ঘটনার তদন্তের ফলাফল প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে দেশটি।

শুক্রবার এক বিবৃতিতে ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থার এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন

গত বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলের ইস্পাহান প্রদেশের ভূগর্ভস্থ নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংস্থাটি পরে একটি ছবি প্রকাশ করে যেখানে দেখা যায় যে, স্থাপনাটির একটি শেড আংশিকভাবে পুড়ে গেছে।

Advertisement

এর আগে, ইরানের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান গোলামরেজা জালালি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, তেহরানের পারমাণবিক স্থাপনায় সাইবার হামলা চালাচ্ছে এমন যেকোনো দেশের বিরুদ্ধে প্রতিশোধ নেবে ইরান। তার এমন মন্তব্যের পরেই দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের এই ঘোষণাটি এলো।

ইরানের তিনজন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে নাতাঞ্জে সাইবার নাশকতার কারণে আগুন লেগেছিলো।

নাতাঞ্জ ফুয়েল সমৃদ্ধকরণ কেন্দ্র (এফইপি) ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা দ্বারা ইরানের যে কয়টি স্থাপনায় নজরদারি করা হয় এই স্থাপনাটি সেগুলোর মধ্যে অন্যতম।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র কেইভান খোশরাভি জানান, বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞরা ভিন্ন ভিন্ন ধারণা নিয়ে তদন্ত শুরু করেছেন। তাদের তদন্ত প্রতিবেদন উপযুক্ত সময়ে ঘোষণা করা হবে।

কেইভান খোশরাবি বলেন, কিছু নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে এই দুর্ঘটনার কারণ ও প্রকৃতি সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না। তবে উপযুক্ত সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

তিনি আরো বলেন, নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের নির্মীয়মাণ একটি শেডের মধ্যেই দুর্ঘটনাটি সীমাবদ্ধ ছিলো। তদন্ত করে দেখা গেছে যে, সেখানে কোনো পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে নি যার ফলে অগ্নিকাণ্ড ঘটতে পারে।

সূত্র- আল জাজিরা

ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!