ছেলে হারানোর শোকে বছরের পর বছর রাস্তার গর্ত ঠিক করছেন বাবা!
সড়কে গর্ত থাকার কারণে সড়ক দুর্ঘটনায় একমাত্র ছেলেকে হারান বাবা। তারপর থেকে নিজ উদ্যোগেই ভাঙা রাস্তার গর্ত ঠিক করেন তিনি। যাতে আর কোনো বাবা তাদের সন্তানকে না হারান।
এই মহান মানুষটির নাম দাদারাও বিলহোরে। তিনি মুম্বাইতে বসবাস করেন। ২০১৫ সাল থেকে গত কয়েক বছর ধরেই এই কাজটা করে আসছেন তিনি।
.png)
মুম্বাইয়ের রাস্তায় তিনি চেনামুখ। মনের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি মুম্বাইয়ের রাস্তার গর্ত ভরাট করে দেন।
জানা গেছে, রাস্তায় গর্ত থাকার কারণে দাদারাও’র ১৬ বছরের একমাত্র ছেলে দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকেই ছেলেকে হারানোর সেই কষ্ট বুকে নিয়ে নিজের উদ্যোগে রাস্তায় থাকা গর্ত ভরাট করে দেন তিনি। সিমেন্ট, বালি, সুড়কি দিয়ে তিনি দিনের পর দিন মুম্বাইয়ের রাস্তার গর্ত ভরাট করে চলেছেন।
গত ১৯ জুন তাকে নিয়ে টুইট করেন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। এরপরই আলোচনায় আসেন এই মানুষটি।
ডেইলি বাংলাদেশ/জেএইচএফ