ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ মামলার তদন্ত বন্ধ করছে সুইডেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩০, ২০ নভেম্বর ২০১৯
অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ মামলার তদন্ত বন্ধ করছে সুইডেন
জুলিয়ান অ্যাসাঞ্জ

উইকিলিকস ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ মামলার তদন্ত বন্ধ করেছে সুইডিশ কর্তৃপক্ষ।

মঙ্গলবার স্টকহোমে এক সংবাদ সম্মেলনে পাবলিক প্রসিকিউশনের উপ-পরিচালক ইভা-ম্যারি পারসন এ তথ্য জানান।

তিনি বলেন, জুলিয়ান অ্যাসাঞ্জ সম্পর্কিত ধর্ষণ মামলার তদন্ত বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকার কারণে মামলার তথ্য-প্রমাণ দুর্বল হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২০১০ সালে দুই সুইডিশ নারীকে যৌন হয়রানির অভিযোগে অ্যাসাঞ্জের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। তবে অ্যাসেঞ্জ শুরু থেকেই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছিলেন। ২০১৭ সালে সুইডেন এই তদন্ত স্থগিত করে ও পরে ইকুয়েডর দূতাবাস থেকে অ্যাসেঞ্জ গ্রেফতার হওয়ার পর তা আবার শুরু হয়।

গ্রেফতার এড়াতে জুলিয়ান আ্যসাঞ্জ ২০১২ সাল হতে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন। বর্তমানে লন্ডনের বেলমার্শ কারাগারে বন্দি আছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!