ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ইন্টারভিউ বোর্ডে চাকরিপ্রত্যাশীকে অজ্ঞান করে গণধর্ষণ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫০, ২৯ আগস্ট ২০১৯
ইন্টারভিউ বোর্ডে চাকরিপ্রত্যাশীকে অজ্ঞান করে গণধর্ষণ
প্রতীকী ছবি

চাকরিপ্রত্যাশী এক তরুণীকে অজ্ঞান করে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ মিলেছে। বুধবার দুপুরে রাজধানীর শ্যামলীর ৩ নম্বর সড়কের একটি অফিসে চাকরির সাক্ষাৎকারের সময় এ গণধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করেছে ভুক্তভোগী তরুণী।

অভিযোগে ওই তরুণী জানায়, সাক্ষাৎকারের সময় তাকে কোকের সঙ্গে ঘুমের বা নেশাজাতীয় কোনো ওষুধ খাইয়ে ৩-৪ জন ধর্ষণ করেছে। মেয়েটি প্রতিষ্ঠানের নাম বলতে পারেনি কিন্তু সে বাড়িটি চেনে। ওই তরুণী শান্তা মারিয়াম নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ছে বলে জানিয়েছে।

Advertisement

অভিযোগ পেয়ে বুধবার রাত সোয়া ১টায় অভিযানে নামে পুলিশ।

শেরেবাংলা নগর থানার এসআই তৌহিদুল বলেন, আমরা মেয়েটিকে নিয়ে ওই ভবনের অফিসটিতে এসেছি। এখানে একজনকে পেয়েছি। তার সঙ্গে কথা বলছি আমরা। ভবনে কোনো অফিসের সাইনবোর্ড নেই। তাই প্রতিষ্ঠানটির নাম আপাতত বলা যাচ্ছে না।

ডেইলি বাংলাদেশ/এমএস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!