[ তথ্য প্রযুক্তি ]
চার মোড়কে আসছে আইফোন ১৩, কোনটার দাম কত?
আইফোন ১৩ সিরিজ। ফাইল ছবি
সেপ্টেম্বরের ১৪ তারিখে ‘ক্যালিফোর্নিয়া স্ট্রিমিং’ আয়োজনের মধ্য দিয়ে নতুন আইফোন ১৩ আনতে পারে অ্যাপল। এরই মধ্যে দাম নিয়ে শুরু হয়েছে কানাঘুষা। এদিকে আইফোন ১৩ এর দাম নিয়ে বিভিন্ন তথ্যও সামনে এসেছে।
আইফোন ১৩ সিরিজে থাকতে পারে চারটি ফোন—আইফোন ১৩, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স এবং আইফোন ১৩ মিনি। তার আগেই প্রকাশ্যে এলো ফোনগুলোর দাম ও ফিচার।
অ্যাপল হাব নামে একটি ব্লগিং সাইট সাইট দাবি করছে, আইফোন ১৩ এর দাম হতে পারে ৭৯৯ মার্কিন ডলার। ১৩ প্রো-এর দাম হতে পারে ৯৯৯ মার্কিন ডলার। ১৩ প্রো ম্যাক্স এর দাম হতে পারে ১,০৯৯ মার্কিন ডলার। ১৩ মিনি এর দাম হতে পারে ৬৯৯ মার্কিন ডলার।
ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, বাজারে যে আইফোন ১৩ আসতে চলেছে সেটির মূল্য বাড়ানো হয়েছে। কারণ হিসেবে আইফোন ১৩ উৎপাদনে বেশি ব্যয়ের কথা বলা হয়েছে। আইফোনের নতুন এ পরিবর্তন প্রতিটি মডেলের ক্ষেত্রেই রূপান্তরযোগ্য।
নতুন মডেল নিয়ে প্রযুক্তি বাজারে ছড়িয়ে পড়েছে নানা গুজব। অবশ্য সেটা প্রতিবছরই হয়। তবে এটা গুজব নয় যে, আইফোনের পরবর্তী সংস্করণের দাম বাড়ছে।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!