ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

ডায়াবেটিকসের মাত্রা জানাবে স্মার্ট ওয়াচ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৭:০৩, ১৫ ফেব্রুয়ারি ২০২১
ডায়াবেটিকসের মাত্রা জানাবে স্মার্ট ওয়াচ
স্মার্ট ওয়াচ। ফাইল ছবি

আগের মতো এখন ঘড়ি খুব বেশি ব্যবহার হয় না। তবে এ যুগে ঘড়ি ‘স্মার্ট ওয়াচ’ নামে বিশেষভাবে এসেছে মানুষের কাছে। পূরণ করছে প্রযুক্তিগত অনেক চাহিদা। এবার নাকি এটি দিয়ে ডায়াবেটিকস অর্থাৎ রক্তে গ্লুকোজের মাত্রাও পরিমাপ করা যাবে।

আমেরিকার গ্যাজেট নির্মাতা প্রতিষ্ঠান সংস্থা ফিটবিট তাদের অ্যাপের জন্য এমনই একটি নতুন ফিচার এনেছে।

ফিটবিট জানিয়েছে, ব্যবহারকারীরা যাতে সহজে নিজেদের রক্তে গ্লুকোজের পরিমাণ ট্র্যাক করতে পারেন, সে কারণেই নতুন ফিচারটি আনা হয়েছে। অ্যাপের সাহায্যে এ নিয়ে রিমাইন্ডারও দেয়া হবে।

জানা গেছে, অ্যাপটির বাড়তি সুবিধা পাবেন ফিটবিট প্রিমিয়াম সদস্যরা। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে রক্তে গ্লুকোজের মাত্রার ওঠা-নামা ও সম্পূর্ণ গতিবিধির বিষয়ে যাবতীয় আপডেট পেয়ে যাবেন তারা। আর এই পুরো কাজটি সম্পন্ন হবে নতুন এই ফিচারের মাধ্যমে।

কয়েক বছর ধরেই তর তর করে বাড়ছে স্মার্ট ওয়াচের জনপ্রিয়তা। স্মার্ট ওয়াচ ব্যবহারকারীর হাঁটার পদক্ষেপ, হার্ট রেট, তাপমাত্রাসহ তথ্য সংগ্রহও করে। স্মার্ট ওয়াচ হৃৎস্পন্দনে সব সময় নজর রাখে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!