ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

এবার আসছে রোলেবল স্মার্টফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৪:২৩, ৩১ অক্টোবর ২০২০
এবার আসছে রোলেবল স্মার্টফোন
টিসিএল বিশ্বের প্রথম রোলেবল স্মার্টফোন বাজার আনছে। ছবি: সংগৃহীত

হুয়াওয়ে, স্যামসাং থেকে শুরু অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানই ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন বাজারে এনেছে। এই ফোনের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবার আসছে রোলেবল (গুটিয়ে নেয়া যাবে) ফোন।

চীনের কোম্পানি টিসিএল বিশ্বের প্রথম রোলেবল স্মার্টফোন বাজারে আনতে চলেছে। এই ফোন গুটিয়ে ছোট করে নেয়া যাবে। পরে প্রয়োজন হলে ফের তা বড় করা যাবে। চলতি বছরের শুরুতেই রোলেবল স্মার্টফোন বাজারে আনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি এক ভিডিওতে টিসিএলের এই রোলেবল ফোনের ঝলক দেখা গিয়েছে। ভিডিওতে দেখানো হয়েছে এই ফোনের বিশেষত্ব। ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে যে, এই ফোনের স্ক্রিন সাইজ ৪.৫ ইঞ্চি। কিন্তু তা টেনে ৬.৭ ইঞ্চি করা যায়। রোল হলেও তা মোটা দেখাবে না।

টিসিএল দাবি করেছে যে, এই ফোন দুই লাখ বারের বেশি রোল করা যেতে পারে। এই ফোনে দেয়া হয়েছে ওলেড ডিসপ্লে। খুব শিগগিরই এটি বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!