ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

অবৈধ ও নকল মোবাইল ফোন বন্ধ করে দিচ্ছে বিটিআরসি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৬, ২১ সেপ্টেম্বর ২০২০
অবৈধ ও নকল মোবাইল ফোন বন্ধ করে দিচ্ছে বিটিআরসি
নকল মোবাইল ফোন বন্ধ করে দিচ্ছে বিটিআরসি। ছবি: সংগৃহীত

নকল ও অবৈধ মোবাইল হ্যান্ডসেটের সংযোগ নেটওয়ার্ক থেকে অচিরেই বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের অফিসিয়াল ফেসবুক পেইজে এমনটাই জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, ১ আগস্ট ২০১৯ থেকে নকল/ক্লোন আইএমইএল সম্বলিত মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্ক এ সংযুক্ত হলে তা এনইআইআর-এর মাধ্যমে বিচ্ছিন্ন করা হবে।

Advertisement

এদিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল কেনার আগে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি নম্বরের (আইএমইআই) মাধ্যমে সেটটির বৈধতা যাচাই করে নিতে হবে। বিক্রেতার কাছ থেকে কেনার রশিদ গ্রহণ তা সংরক্ষণ করতে হবে।

মোবাইল ফোনের বৈধতা যাচাই এর পদ্ধতি হলো- মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে KYD স্পেস ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে 16002 তে পাঠাতে হবে। মোবাইল বক্সে প্যাকেটে প্রিন্টেড স্টিকার থেকে অথবা *#06# ডায়াল করার মাধ্যমে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট হ্যান্ডসেটের আইএমইআই জানা যাবে।

নকল আইএমইআই সম্বলিত মোবাইল হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্ক সংযুক্ত হলে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রারের (এনইআইআর) মাধ্যমে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এনকে/এসআর
লিংক সফলভাবে কপি হয়েছে!