কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন কমিক স্টাইল ইফেক্ট আনলো লাইকি
কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন কমিক স্টাইল ইফেক্ট চালু করলো শর্ট ভিডিও তৈরির প্ল্যাটফর্ম লাইকি। গ্রাহকদের শর্ট ভিডিওগুলোকে আরো আকর্ষণীয়, মজাদার ও আনন্দদায়ক করতে নতুন এ উদ্যোগ নিয়েছে তারা।
‘কমিক বিটস্’ নামে রিয়েল টাইম আমেরিকান কমিক স্টাইল ইফেক্ট সরবরাহ করছে এই প্ল্যাটফর্মটি। আর যুগান্তকারী এ পদক্ষেপের মাধ্যমে লাইকি বিশ্বের বৃহত্তম শর্ট ভিডিও অ্যাপ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
নতুন এ ইফেক্টটি ব্যবহারকারীর মুখের বিভিন্ন বৈশিষ্ট, ত্বকের রং ও পোশাকের স্টাইলের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। শর্ট ভিডিও এবং পোস্টার ফরমেট সংমিশ্রণের ভিডিওগুলো সহজেই বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে শেয়ার করা যায়।
আধুনিক এই নতুন ইফেক্টের সাহায্যে গ্রাহকরা তাদের লাইকি আইডি ব্যবহার করে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন ফ্যাশানেবল পোস্টার তৈরী করতে পারবেন। সাধারণ ও রুচিশীল বিশেষ এই ফিচারটি ব্যবহারকারীরা একদম বিনামমূল্যে উপভোগ করতে পারবেন। যা অন্যান্য শর্ট ভিডিও প্ল্যাটফর্ম থেকে সম্পূর্ণ আলাদা।
লাইকির রিসার্চ ও ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) টিম নিখুঁতভাবে গবেষণার মাধ্যমে ব্যবহারকারীদের জন্য উপযুক্ত করে তৈরি করেছে। যাতে লাইকি গ্রাহকরা যে কোন মোবাইলে নতুন ইফেক্টটি উপভোগ করতে পারে।
বিভিন্ন দেশের কয়েকজন তারকা আধুনিক এ ইফেক্ট ব্যবহার করে ইতিমধ্যে তাদের সৃষ্টিশীলতা প্রদর্শন করেছেন।
লাইকির মুখপাত্র বলেন, কমিক সংস্কৃতিতে অত্যাধুনিক কমিক বিটস্ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যা এসময়ের তরুণদের জন্য প্রযোজ্য। তরুণ ব্যবহারকারীদের অগ্রাধিকার ও তাদের সৃষ্টিশীললতাকে অনুপ্রাণিত করাই হলো আমাদের মূল লক্ষ্য।
বিশ্বের অন্যান্য ব্র্যান্ডগুলোর সঙ্গে সহযোগিতার মাধ্যমে ব্যবসায়িক মডেলকে আরো বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে লাইকি। লাইকির স্লোগান ‘লেট ইউ শাইন’ এর ওপর ভিত্তি করে ব্যবহারকারীদের যতটা সম্ভভ বিভিন্ন উপায়ে সৃষ্টিশীলতা প্রকাশে অনুপ্রেরণা দেয় প্ল্যাটফর্মটি।
ডেইলি বাংলাদেশ/জেএইচএফ