ট্রেন্ডে থাকতে ব্যবহার করুন ফেসবুক ‘রুম’, জানুন পদ্ধতি
প্রতিনিয়ত নতুন ফিচার নিয়ে আসছে ফেসবুক। এবার ভিডিও কলের নতুন ফিচার নিয়ে এসেছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়াটি। মোবাইল ও কম্পিউটার থেকে ম্যাসেঞ্জার রুম নামের এ প্ল্যাটফর্ম দিয়ে গ্রুপ ভিডিও কলে যুক্ত হওয়া যাবে। করোনার কারণে লকডাউনের সময় জনপ্রিয়তা পায় ভিডিও কলের ফিচার জুম, গুগল মিট, স্কাইপ ও এমএস টিমস। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে একে অন্যের সঙ্গে যুক্ত হতে থাকে মানুষ। এখন ভিডিও চ্যাটিংয়ের ফিচারের বদৌলতে প্রাতিষ্ঠানিক মিটিং ও অনলাইন ক্লাস হচ্ছে ।
রুম ফিচারটিতে সর্বোচ্চ ৫০ জন যুক্ত হতে পারেন। ফিচারটি ফেসবুক মেসেঞ্জার ও ফেসবুককে আবারো জনপ্রিয় করে তুলেছে। এখানে মিটিংয়ের জন্য কোনো নিদ্দিষ্ট সময় সীমা নির্ধারণ করা নেই।
মেসেঞ্জারের ভাইস প্রেসিডেন্ট স্ট্যান চেরনোভস্কি এক ব্লগ পোস্টে বলেন, ফেসবুক নিউজ ফিড, গ্রুপ ও ইভেন্টসে রুম শেয়ার ও শুরু করা যাবে। এতে যেকোনো জায়গা থেকে সহজে আমন্ত্রণ জানানো যাবে। কারা কারা যুক্ত হতে পারবেন, তা ঠিক করতে পারবেন রুম ব্যবহারকারী।
.png)
কীভাবে তৈরি করবেন ফেসবুক রুম?
প্রথমে ফেসবুক ও ম্যাসেঞ্জারের সর্বশেষ ভার্সন প্রয়োজন হবে। সেটি যদি না থাকে তবে গুগল প্লে-স্টোর থেকে ইনস্টল করে নিন। এবার কিছু সহজ প্রক্রিয়া অনুসরণ করুন:
১. আপনার মেসেঞ্জারে যান।
২. People tab বাটনে ক্লিক করুন। এটি স্ক্রিনের নিচে ডানে রয়েছে।
৩. Create a Room অপশনে ক্লিক করুন এবং আপনার পছন্দের বন্ধুদের যুক্ত করুন।
৪. এখন যদি আপনি ফেসবুক অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিদের সঙ্গেও ভিডিও শেয়ার করতে চান তাহলে তাদের আপনি ই-মেইল বা অন্য কোনো মাধ্যমে আপনার ম্যাসেঞ্জার রুমের লিংক পাঠিয়ে দিন।
এখন ব্যবহারকারী লিংক পাওয়া ব্যক্তি আপনার সঙ্গে মোবাইল বা কম্পিউটার থেকে যুক্ত হতে পারবেন। ফেসবুক ভিডিও কলের অ্যাপসটি WhatsApp এবং Instagram -এ যুক্ত করা হবে বলে জানানো হয়েছে।