[ আন্তর্জাতিক ]
হংকংয়ে মার্কিন নৌ-বাহিনীর পরিদর্শন স্থগিতের ঘোষণা দিল চীন
ছবি: সংগৃহীত
হংকংয়ে মার্কিন নৌ-বাহিনীর পরিদর্শন স্থগিত করার ঘোষণা দিয়েছে চীন। ট্রাম্পের চীন বিরোধী সিদ্ধান্তের প্রতিশোধ নিতেই সোমবার এ ঘোষণা দিয়েছে দেশটি।
জুন থেকে চলা হংকংয়ের গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানানো একটি বিলে গত বুধবার স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর প্রতিশোধ নিতেই এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। খবর- ফক্স নিউজ
প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, ‘চীনের প্রেসিডেন্ট শি জিংপিন ও হংকংয়ের জনগণের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বিলগুলোতে স্বাক্ষর করেছি।’
তিনি আরো বলেন, ‘চীন ও হংকং’য়ের নেতা ও প্রতিনিধিরা দীর্ঘমেয়াদী শান্তি ও সমৃদ্ধির দিকে মনোযোগী হয়ে নির্বিরোধে তাদের মধ্যকার দূরত্ব সমাধান করতে সক্ষম হবে এই আশাতেই বিলগুলো কার্যকর করা হবে।’
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!