ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

বাদাম খেয়ে পানি পান করলেই বিপদ

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৩:১৫, ৩১ ডিসেম্বর ২০২১
বাদাম খেয়ে পানি পান করলেই বিপদ
বাদাম। ছবি: সংগৃহীত

বাদাম খুবই পুষ্টিকর একটি খাবার। বিভিন্ন রকম বাদামের মধ্যে চিনা বাদাম অন্যতম। যা সহজেই পাওয়া যায় এবং দামেও সস্তা। তবে পুষ্টিগুণে কোনো অংশে কম নয়।

চিনা বাদামে প্রচুর পরিমাণ বি৩ আছে যা মস্তিষ্কের সুস্বাস্থ্য নিশ্চিত করে। তাই প্রতিদিন চিনা বাদাম বা এর মাখন খাবেন, যাতে করে আপনি স্বয়ংক্রিয় মস্তিস্ক পেতে পারেন। শরীরে সঠিক পরিমাণ পুষ্টি না থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। চিনা বাদামের অ্যান্টি-অক্সিডেন্ট শরীরে কঠিন রোগকে বাসা বাধতে বাঁধা দান করে।

তবে বাদাম খাওয়ার পর পানি পান করা উচিত নয়। বিশেষ করে চিনা বাদাম খাওয়ার পরে। এমন কথা আমরা প্রায়ই শুনে থাকি। কিন্তু এর পেছনের কারণটা হয়তো খতিয়ে দেখা হয়নি বা জানা নেই। বাদাম খাওয়ার পর পানি পান করলে আসলে কি হয়?

আরো পড়ুন: যাদের জন্য বেদানা প্রাণঘাতী হতে পারে

চিকিৎসকরা বলছে, চিনা বাদাম শরীর গরম করে। বাদাম খেলে শরীরে যে তাপ উৎপন্ন হয়, পানি তা ঠাণ্ডা করে দেয়। ফলে বাদাম খেতে খেতে পানি খেলে সর্দি-গরমও লেগে যেতে পারে।

এছাড়া বাদামে প্রচুর তেল থাকে। তাই এটি খাবার পর পানি পান করলে খাদ্যনালীতে ফ্যাট জমা হয়। ফলে কাশি হতে পারে।

বাচ্চারা বাদাম খাওয়ার পর পানি পান করলে হজমে সমস্যা হয়। অনেক সময় বাদামে অ্যালার্জির কারণে গলায় চুলকানির সমস্যাও হতে পারে। এমন অবস্থায় পানি পান করলে পরিস্থিতি আরো খারাপ হয়ে পাড়ে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি পানি খেতেই হয় তাহলে অন্তত ১৫ মিনিট অপেক্ষা করা ভালো। তবেই এসব বিপদ এড়ানো সম্ভব হবে। 

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!