ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

শীতে বদহজমের সমস্যা দূর করবে এই পানীয়

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯, ১৪ জানুয়ারি ২০২১
শীতে বদহজমের সমস্যা দূর করবে এই পানীয়
জিরা পানি

ভোজনরসিক বাঙালি খাওয়া-দাওয়ার ব্যাপারে একেবারে দিল খোলা। আর শীত হচ্ছে জম্পেশ খানাপিনার সময়। রাতে বার-বি-কিউ পার্টি থেকে শুরু করে বিয়ের দাওয়াত চলতেই থাকে। তবে একসঙ্গে এতো বেশি ভারি খাবার খেয়ে অনেকের বদহজম হয়ে যায়। গ্যাসের সমস্যা, বমি, ডায়রিয়া দেখা দেয়। 

নিমিষেই নিভে যায় উৎসবের আমেজ। তাই তো এই উৎসবের ঋতুতে জম্পেশ খাওয়া দাওয়া উপভোগ করতে সঙ্গী করুন জিরা পানি। বদহজমের সমস্যা দূর করতে জিরা পানির কার্যকারিতা নিশ্চয় জানেন। তবে সঠিক ব্যবহার পদ্ধতি না জানা থাকায় ঠিক মতো কাজে লাগানো যায় না।   

আরো পড়ুন: নিমিষেই গ্যাস্ট্রিকের সমস্যায় মুক্তি দেবে ১৫ খাবার

জিরাতে থাকা একাদিক উপাকারি উপাদান হজম শক্তির উন্নতি ঘটানোসহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। চলুন জেনে নেয়া যাক জিরা পানি তৈরির পদ্ধতি এবং খাওয়ার সঠিক সময়- 

এটি বানাতে আপনার প্রয়োজন হবে ১৫০ মিলিলিটার বিশুদ্ধ পানি, পুদিনা পাতা কয়েকটি, এক কাপ তেঁতুল ভেজানো পানি, ২ টেবিল চামচ চিনি, এক চা চামচ বিট লবণ, এক টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া, লেবুর রস এক টেবিল চামচ, ২ চা চামচ মধু, একটি কাঁচা মরিচ কুচি। প্রথমে তেঁতুল গুলিয়ে নিন। কাঁচা মরিচ ও পুদিনা পাতা বেটে পেস্ট করে নিন। একটি পাত্রে বিশুদ্ধ পানি নিয়ে তাতে সব উপকরণ ভালোভাবে মেশান। বরফ দিয়ে পরিবেশন করুন।

ডেইলি-বাংলাদেশ/কেএসকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!