[ দেশজুড়ে ]
কয়রায় হরিণের মাংস, মাথা-পা ও চামড়া উদ্ধার
কয়রা জব্দকৃত হরিণের মাংস, চামড়া ও মাথা। ছবি: ডেইলি বাংলাদেশ
খুলনার কয়রা উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, চারটি পা, একটি মাথা ও একটি চামড়া উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার গোলখালীর সিংয়ের বাঁধসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন কয়রার সদস্যরা এ অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় এসব আলামত পাওয়া যায়। এগুলোর আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা।
সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কোবাদক ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, কোস্ট গার্ডের কাছ থেকে হরিণের মাংস, চারটি পা, একটি মাথা ও একটি চামড়া বুঝে নেওয়া হয়েছে। পরে আদালতের নির্দেশে এসব আলামত মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
ডেইলি-বাংলাদেশ/খুলনা/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!