এলাচের যত গুণ
আমাদের মধ্যে অনেকেই আছে, যে কিনা খাবারে এলাচ একেবারে সহ্য করতে পারে না। অত্যন্ত বিরক্তিকর উপাদান সমৃদ্ধি এটি। মূলত খাবারের স্বাদকে অনেকগুণে বাড়িয়ে দিতে, এমনকি খাবারের নিজস্ব গন্ধকে প্রশমিত করতে এই এলাচ ব্যবহৃত হয়। তবে খেতে বসলে এতই গুরুত্বপূর্ণ খাবারের উপাদানটি যখন মুখে আসে, তখনই আমাদের মনে হয় খাবারের রুচিটাই যেন শেষ হয়ে গেছে। এটি এতই বিরক্তিকর, যে কেউই মুখে নিলে উচ্ছিষ্ট খাবারের সঙ্গে তা মুহূর্তে ফেলে দেয়। অনেকেই আবার মা বা বউকে বলে বসেন, এই এলাচ না দিলে হত না! কারণ রান্না তো বানান তারা, তাই তদের এমন কথাও শুনতে হয়।
কিন্তু আজ জেনে অবাক হবেন যে, বিরক্তিকর এই উপাদানটি খেতে পারলে কতই না উপকার! জানা গেছে, প্রতিদিন মাত্র ১টি মাত্র এলাচ আহারে অনেকগুলো রোগের সমস্যার সমাধান করা সম্ভব।
নিশ্চয় প্রশ্ন আসতে পারে, এলাচে কীভাবে এত রোগের সমস্যার সমাধান ঘটানো সম্ভব? আজ পাঠকদের জানাবো সেই উত্তর। কীভাবে এলাচে সারবে নানা সমস্যার সমাধান। চলুন দেখে নেয়া যাক, এলাচ কী কী রোগের নিরাপত্তা দিতে পারে-
বদহজমজনিত সমস্যা
আমরা প্রতিনিয়িত কিছু না কিছু কারণে বদহজমজনিত সমস্যায় ভুগি। তবে আপনি জানেন কী, এমন সমস্যায় পড়লে এলাচ কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে। মূলত পুষ্টি এবং ভেষজগুনের দিক দিয়ে আদা এবং এলাচ প্রায় কাছাকাছি। সাধারণত আদা যেসব শারীরিক সমস্যা সমাধানে কাজে লাগে এলাচও ততটা কাজে আসে। এরা সমগোত্রীয়। পেটের নানান সমস্যা, হজমের সমস্যা সমাধানে আদার মতই কার্যকর এলাচ। এছাড়া পেট ফাঁপা, এসিডিটি, বুকের জ্বালাপোড়া সমস্যার স্থায়ী মুক্তি দিতে পারে প্রতিদিন ১টি করে এলাচ।
ক্ষতিকর টক্সিন
মানব শরীরের ক্ষতিকর টক্সিন দূর করতে সহায়তা করে এলাচ। আরো অবাক হবেন, এলাচের ভেতরে একটি অন্যতম উপাদান ডিউরেটিক। এটিই মূলত মানবদেহের বিষাক্ত টক্সিন পরিষ্কারে প্রচণ্ড সহযোগিতা করে। তাই অবশ্য প্রতিদিন পারলে ১টি এলাচ মুখে দিন।
ক্যান্সার প্রতিরোধ
মানব শরীরের সবচেয়ে মরণব্যাধি রোগ হল ক্যান্সার। এলাচ নাকি রীতিমত যুদ্ধ করে এই রোগটির বিরুদ্ধে। মূলত ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এলাচ। এক গবেষণায় দেখা গেছে- নিয়মিত এলাচ খাওয়ার অভ্যাস ক্যান্সারের ঝুঁকি কমায়। এলাচ শরীরে ক্যান্সারের কোষ গঠতে বাধা সৃষ্টি করে।
মুখ ও মাড়ির সমস্যা
এলাচ প্রতিদিন খেলে মুখের নানান সমস্যা থেকে মুক্ত থাকা যায়। জানা গেছে, এলাচ মাড়ি ফোলা, মুখে ফোঁড়া ওঠাসহ মাড়ির নানান সমস্যা থেকে রক্ষা করে। এমনকি মুখের রুচিও নাকি বৃদ্ধি করে।
মুখে দুর্গন্ধ
কারণে অকারণে আমাদের মধ্যে অনেকে মুখে দুর্গন্ধ হয়। অনেকের দাতের কারণে, আবার অনেকের চামড়ার কারণে এই গন্ধ হতে পারে। এই ধরণের সমস্যা দেখা দিলে আপনার জন্য সবচেয়ে কার্যকর হবে এলাচ। কারণ, এলাচ মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে মুখের দুর্গন্ধ সম্পূর্ণরূপে দূর করে।
রক্তনালীতে সমস্যা
মানব শরীরের অনেকেরই রক্তনালীতে রক্ত জমাট বেঁধে থাকে। আর এই ধরণের সমস্যা দেখা দিলে ১টি এলাচই পারে আপনাকে সুস্থ করে তুলতে। প্রতিদিন আপনার এই সমস্যা সমাধানে দারুণ ভুমিকা রাখবে এলাচ। কারণ রক্ত পাতলা করতে এলাচের জুড়ি নেই। রক্তের ঘনত্ব ঠিক রাখতে অবশ্যই এলাচ খাওয়ার অভ্যাস করুন। আর রক্ত জমাট বাঁধা থেকে নিজেকে রক্ষা করুন।
ত্বকে বয়সের ছাপ
একটু বয়স হলেই ত্বকে সেই ছাপ চলে আসে। অনেকেই এই নিয়ে ভীষণ চিন্তিত। বিশেষ করে মেয়েদের এই নিয়ে চিন্তার তো যেন শেষ নেই। রিংকেল, ফ্রি র্যাহডিকেল ইত্যাদি সমস্যা সমাধান করে এলাচের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। এছাড়া ত্বকের ক্ষতিপূরণেও ভীষণ কার্যকর এটি।
হাই প্রেশার কমাতে
এলাচের ডিউরেটিক উপাদানের কথা তো আগেই বলেছি। এটা উচ্চ রক্তচাপের সমস্যা কমিয়ে আনতে সহয়তা করে। আর এই রক্তচাপ কমানোর অর্থই হল হাই প্রেশার দমন করা। তাই দেহের বাড়তি ফ্লুইড দূর করে এলাচ উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে।
মূলত স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে পুরো পৃথিবীর কিছুই ভালো লাগে না। তাই স্বাস্থ্য ঠিক রাখতে প্রয়োজন সচেতনতা এবং কিছু নিয়ম কানুন। যদি কষ্টও হয় দীর্ঘ জীবনের জন্য একটু কষ্ট করুন। প্রতিদিন ১টি এলাচ খাওয়ার অভ্যাস করুন।
ডেইলি বাংলাদেশ/টিআরএইচ