ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে জলমহাল দখল নিয়ে সংঘর্ষ, আহত ৫০

হবিগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:১৮, ১০ অক্টোবর ২০১৯
হবিগঞ্জে জলমহাল দখল নিয়ে সংঘর্ষ, আহত ৫০
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের বানিয়াচঙ্গে জলমহাল দখল নিয়ে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার মুরারআব্দা গ্রামে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

আহতরা হলেন- জ্ঞানের দাস, সজল দাস, সমরেন্দ্র দাস, সুষাংস দাস, অভি দাস, কাজল দাস, মোহন লাল দাস, সুহেল দাস, তপন দাস, জতীন্দ্র দাস, কানাই দাস, সত্যজিত দাস, প্রবীন দাস, জিপেন্দ্র দাস, সাধন দাস, গোলাপী দাস। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।  

বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিৎ কুমার জানান, মাখল লাল ও জ্ঞানের দাসের মধ্যে একটি জলমহাল দখল নিয়ে বিরোধ চলছিল। এর জেরে দুপুরে মাখন লালের লোকেরা জলমহালে কাঁটা ফেলতে গেলে প্রতিপক্ষরা বাধা দেয়। এতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একেs প্রায় ৫০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ওসি আরো জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!