ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

হবিগঞ্জে দুই দিনব্যাপী শিক্ষা মেলা শুরু

হবিগঞ্জ প্রতিনিধি  
প্রকাশিত: ১৫:৪৩, ১১ মার্চ ২০২০
হবিগঞ্জে দুই দিনব্যাপী শিক্ষা মেলা শুরু
মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদা ইকবাল

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ইসলামী একাডেমি এন্ড হাইস্কুলের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী শিক্ষা মেলা। বুধবার দুপুরে ‘পড়ে শিখবো, করে শিখবো, শিখনটাকে টেকসই করবো, সৃশজনশীল ও আদর্শ মানুষ হব।’ এই শ্লোগানকে সামনে রেখে স্কুল প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদা ইকবাল। 

মেলায় শিক্ষার্থীরা প্রায় ৫ শতাধিক শিক্ষনীয় স্টল বসিয়েছে। অতিথিরা এসব স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন। 

এদিকে, এ মেলাকে ঘিরে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।  মেলা ঘুরে দেখতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা মেলা প্রাঙ্গণে ভিড় জমাচ্ছেন। 

ইসলামী একাডেমি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ সাধন এবং তাদের শিখনকে ফলপ্রসু ও টেকসই করার লক্ষ্যেই মূলতঃ এ মেলার আয়োজন। 

বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আব্দুর রকিবের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মুক্তা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মজিবুর রহমান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা খুরশেদ আলী প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!