ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হাসপাতালে ভর্তি বাবা, করোনায় চিন্তিত আমিনুল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৩, ১১ জুন ২০২০
হাসপাতালে ভর্তি বাবা, করোনায় চিন্তিত আমিনুল
লেগ স্পিনার আমিনুল ইসলাম

বাংলাদেশ দলের তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম। করোনা মোকাবিলায় গত মার্চে যে ২৭ ক্রিকেটার এক মাসের বেতনের অর্ধেক দিয়ে ২৭ লাখ টাকার তহবিল গঠন করেছিলেন, আমিনুল তাদের একজন।  বিপদে পড়ে ২০ বছর বয়সী লেগ স্পিনার বুঝলেন বাস্তবতা কতটা কঠিন।

কদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন আমিনুলের বাবা আবদুল কুদ্দুস। অসুস্থ বাবাকে নিয়ে দুই দিন ধরে অন্তত পাঁচটি হাসপাতালে ঘুরেও ভর্তি করাতে পারেননি এই টাইগার স্পিনার। শেষ পর্যন্ত কাল সন্ধ্যায় বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সহায়তায় আমিনুলের বাবাকে মিরপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করিয়েছেন। 

‘হার্টের সমস্যার কারণে বাবার শ্বাসকষ্ট। গতকাল (পরশু) থেকে অনেক চেষ্টা করছিলাম হাসপাতালে ভর্তি করতে। কিছুতেই পারছিলাম না। কোথাও নিতে চায় না। পরে তামিম ভাইয়ের সহযোগিতায় হার্ট ফাউন্ডেশনে ভর্তি করিয়েছি। মাত্রই ভর্তি করিয়েছি, বুঝতে পারছি না বাবার শারীরিক অবস্থা এখন কেমন’। হাসপাতালে ভর্তি করালেও বাবাকে নিয়ে চিন্তিত আমিনুল।

Advertisement

তার বাবার শারীরিক অবস্থা আগের মতোই আছে। আজ সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফল জানার পর পরবর্তী চিকিৎসা শুরু করবেন চিকিৎসকেরা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!