ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গভীর রাতে দরজা ভেঙে খালা-ভাগনিকে ধর্ষণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯:১৮, ৩ সেপ্টেম্বর ২০১৯
গভীর রাতে দরজা ভেঙে খালা-ভাগনিকে ধর্ষণ
ছবি: প্রতীকী

কক্সবাজারের চকরিয়া উপজেলায় গভীর রাতে দরজা ভেঙে খালা-ভাগনিকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।  শনিবার রাতে উপজেলার বিএমচর ইউপির বেড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  

সোমবার রাতে পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি এজাহার থানায় দায়ের করার পর ঘটনাটি জানাজানি হয়। দুই ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা করতে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। 

 চকরিয়া থানার ওসি একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, শনিবার দুই কিশোরীর মা-বাবা কক্সবাজার বেড়াতে যান। পরস্পর আত্মীয় খালা-ভাগ্নি একঘরে অবস্থান করে।

Advertisement

রাতে দুইটার দিকে কাঁচা ঘরের দরজা খুলে বিএমচরের বেড়াপাড়ার জামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ মুসা ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে নুরুল ইসলাম পুতু ঘরে প্রবেশ করে। পরে দুই কিশোরীকে দুই রুমে আটকে ধর্ষণ করে তারা। 

ওসি আরো বলেন, ঘটনার পর সালিশ মিমাংসার মাধ্যমে ধর্ষণ ঘটনাটি ধামাচাপার চেষ্টা চালানো হয়।  

এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানান ওসি। 

ডেইলি বাংলাদেশ/এমকে

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!