ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

‘গহীনের গান’ নিয়ে উচ্ছ্বসিত তানজিকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:২৪, ২৩ ডিসেম্বর ২০১৯
‘গহীনের গান’ নিয়ে উচ্ছ্বসিত তানজিকা
ছবি: সংগৃহীত

অভিনেত্রী তানজিকা আমিন ‘গহীনের গান’ চলচ্চিত্রের মাধ্যমে আবারো বড় পর্দায় হাজির হয়েছেন। শুক্রবার সংগীত শিল্পী আসিফ আকবরের ৯টি গান নিয়ে নির্মিত ছবিটি সারাদেশের ১৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

এই চলচ্চিত্রে আসিফ আকবরের বিপরীতে আছেন তানজিকা আমিন। প্রথমদিনে ঢাকার বেশ কিছু সিনেমা হলে দর্শকের সঙ্গে সাক্ষাৎ করেছেন এই অভিনেত্রী।

ছবিটি নিয়ে উচ্ছ্বসিত তানজিকা বলেন, গহীনের গান জীবনের গল্প বলবে। প্রথম দিন থেকেই দর্শকরা ছবিটি দারুণভাবে গ্রহণ করেছেন। আসিফ আকবরের সঙ্গে কাজ, আরো অনেক ভালো ভালো শিল্পীরা আছেন। সবমিলে দারুণ। আমি দর্শকদের সিনেমা হলে ছবিটি দেখার আমন্ত্রণ জানাবো। আমার বিশ্বাস কেউই নিরাশ হবেন না।

‘গহীনের গান’ চলচ্চিত্রে আসিফ আকবর ও তানজিকা আমিন ছাড়াও আরো অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, তমা মির্জা, আমান রেজা, কাজী আসিফ, তুলনা আল হারুনসহ অনেকে। এই চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছে আসিফ আকবরের গাওয়া ভিন্ন ভিন্ন বিষয়ের ৯টি নতুন গান। পরিচালনা করেছেন সাদাত হোসাইন।

প্রসঙ্গত, এর আগে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন ‘বকুল ফুলের মালা’ এবং ‘ভালোবাসা এমনই হয়’ নামের দুটি ছবিতে কাজ করেছেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!