ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

গার্মেন্টস কর্মীদের নামের তালিকা প্রণয়নের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:২৭, ৯ মে ২০২০
গার্মেন্টস কর্মীদের নামের তালিকা প্রণয়নের নির্দেশ
গার্মেন্টস কর্মী (ফাইল ছবি)

জেলা প্রশাসনের মাধ্যমে গার্মেন্টস কর্মীদের নামের তালিকা করার নির্দেশ দিয়েছে সরকার। 

সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়েরর স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। 

এতে বলা হয়, জেলা প্রশাসনের মাধ্যমে গার্মেন্টস কর্মীদের নামের তালিকা করে তা সংরক্ষণ করতে হবে। সিভিল সার্জন এ বিষয়ে জেলা প্রশাসনকে সহযোগিতা করবে। 

এছাড়া আদেশে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা থেকে ফেরত গার্মেন্টস কর্মীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার নির্দেশনাও দেয়া হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!