[ বিনোদন ]
ফের শুরু হচ্ছে ‘সেভ লাইফ’র শুটিং
ওবিদ রেহান, চম্পা, ফেরদৌস আহমেদ ও আইরিন
ফায়ার ব্রিগেডে কর্মরত মানুষদের জীবন নিয়ে বাণিজ্যিক চলচ্চিত্র ‘সেভ লাইফ’। গত বছরের শুরুতে রাজধানীর গুলিস্তানে ফায়ার ব্রিগেডের প্রধান কার্যালয়ে শুরু হয়েছিল ছবির কাজ। কিন্তু সে সময় কিছু জটিলতার কারণে শুটিং বন্ধ হয়ে যায়। সেই জটিলতা কাটিয়ে ফের শুরু হচ্ছে ‘সেভ লাইফ’র শুটিং।
চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেত্রী চম্পা, সাদিকা পারভীন পপি, আইরিন, অভিনেতা ফেরদৌস আহমেদ, আনিসুর রহমান মিলন, নাট্যাভিনেতা ওবিদ রেহানসহ আরো অনেকেই। ছবিটি পরিচালনা করছেন কাজী আমিরুল ইসলাম শোভা।
কাজী আমিরুল ইসলাম শোভা জানান, ছবিটি নিয়ে আপাতত জটিলতা নেই। করোনা ক্রান্তিকাল কেটে গেলে শিগগিরই ক্যামেরার সামনে দাঁড়াবেন ‘সেভ লাইফ’ ছবির অভিনয়শিল্পীরা।
ছবিটি সম্পর্কে অভিনেতা ফেরদৌস বলেন, ‘সেভ লাইফ আমার জীবনের অন্যতম ভালো লাগা গল্পের একটি চলচ্চিত্র। ছবিটি মূলত চ্যালেঞ্জিং এক জীবনের গল্প নিয়েই। এ ধরনের চ্যালেঞ্জিং গল্প নিয়ে এর আগে চলচ্চিত্র দেশে হয়নি। তাই ছবিটি নিয়ে আমার নিজের ভীষণ আগ্রহ আছে।
ডেইলি-বাংলাদেশ/এনএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!