ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফেনীতে অস্ত্র-বোমা তৈরির সরঞ্জামসহ সন্ত্রাসী গ্রেফতার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫১, ৩০ ডিসেম্বর ২০১৯
ফেনীতে অস্ত্র-বোমা তৈরির সরঞ্জামসহ সন্ত্রাসী গ্রেফতার
ছবি : ডেইলি বাংলাদেশ

ফেনীতে রোববার রাতে অস্ত্র-গুলি ও বোমা তৈরির সরঞ্জামসহ একজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গ্রেফতার হওয়া যুবকের নাম রসুল আহাম্মদ ওরফে বুলি। তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউপির মাঝের পাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও মাদকসহ ১৬টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। 

ডিবি’র ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউপির ধলিয়া বাজারের দক্ষিণ-পূর্ব পাশে খালের উপর একটি মাচাং ঘর থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এক নলা বন্দুক, পাঁচটি গুলি, দু‘টি কিরিচ, দুটি তালা ভাঙ্গার কোরা বারি, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। 

তিনি জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে ফেনী, কুমিল্লা ও চট্টগ্রামে ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি ও মাদকসহ ১৬ টি মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় অস্ত্র, বিস্ফোরকদ্রব্যসহ তিনটি মামলা হয়েছে। তাকে ফেনীর বিচারিক হাকিম আদালতে পাঠিয়ে সাতদিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!