ঢাকা,  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ ফিচার ]

৫০ হাজার বছর আগের লোমশ গণ্ডারের দেহাবশেষের সন্ধান

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৩, ১ জানুয়ারি ২০২১
৫০ হাজার বছর আগের লোমশ গণ্ডারের দেহাবশেষের সন্ধান
বরফ যুগের লোমশ গণ্ডারের দেহাবশেষ

প্রতি মুহূর্তেই গবেষকরা খুঁজে বেড়াচ্ছেন আদি বিশ্বের যত অজানা তথ্য। এসব গবেষণার কাজে দিনরাত ব্যয় করছেন বিশ্বের নানান দেশের বিজ্ঞানী, প্রত্নতাত্ত্বিকরা। আবিষ্কার করছে একের পর এক চমকপ্রদ সব তথ্য। মিশরের মমি থেকে শুরু করে বিভিন্ন সভ্যতার ধ্বংসাবশেষ। 

এছাড়াও হাজার হাজার বছরের পুরনো বিভিন্ন প্রাণীর কঙ্কাল পেয়েছেন অনেকবার। এমনকি কোটি কোটি বছর আগের ডাইনোসরের দেহাবশেষও। এভাবেই পৃথিবীর বিভিন্ন সময়ের বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীর ব্যাপারে জানতে পারছে বিশ্ব। জুরাসিস যুগের ডাইনোসরদের খোঁজ পাওয়া যায় এভাবেই। এছাড়াও বিলুপ্ত হয়ে যাওয়া অনেক প্রাণীর জীবাশ্মের সন্ধান মিলেছে এভাবেই। 

সম্প্রতি রাশিয়ায় পাওয়া গেছে বরফযুগের গণ্ডারের দেহাবশেষ। রাশিয়ার উত্তরে সাইবেরিয়া অঞ্চলে উদ্ধার হওয়া এই গণ্ডারটি আইস এজ বা বরফ যুগের বলে ধারণা করছেন গবেষকরা। ২০ থেকে ৫০ হাজার বছর আগে সাইবেরিয়া অঞ্চলে মৃত্যু হয়েছিল ওই গণ্ডারটির। এত পুরনো প্রাণীর এত সুঠাম দেহাবশেষ এর আগে মেলেনি বলে দাবি করছেন বিজ্ঞানীরা। গণ্ডারটির নির্দিষ্ট বয়স জানার জন্য দেহটি পরক্ষাগারে পাঠানো হয়েছে।

সে সময় গণ্ডারের গায়ে এমন পশম ছিল এর আগে গত বছর  ইতালির আল্পস পর্বতের প্রত্যন্ত এক অঞ্চলে প্রায় ৪০০ বছরের পুরোনো ছাগলের হিমায়িত দেহাবশেষের সন্ধান মেলে। শীত প্রধান এসব দেশে অতিরিক্ত ঠাণ্ডা কিংবা তুষার ধ্বসের কবলে পড়ে অনেক পশু মারা যায়। যারা বরফের নিচে ঢাকা থাকার ফলে বছরের পর বছর হিমায়িত থেকে যায়। 

গবেষকদের ধারণা, সাইবেরিয়া অঞ্চলে বিপুল বরফের চাদরে এতদিন ঢেকে ছিল গণ্ডারটির দেহ। বিজ্ঞানীদের ধারণা, তিন-চার বছর বয়সে পানিতে ডুবে মৃত্যু হয়েছিল প্রাণীটির। গণ্ডারটির শরীরে বড় বড় লোম ছিল। দেহে পাকস্থলীসহ আরো বেশ কিছু অঙ্গ পাওয়া গিয়েছে। এতদিন পরেও যা পুরোপুরি নষ্ট হয়ে যায়নি। বিজ্ঞানীদের বক্তব্য, প্রবল ঠাণ্ডার মধ্যে ছিল বলেই দেহটি এতটা অক্ষত আছে। এত বছরের পুরনো দেহ এত সুন্দরভাবে পাওয়া যাবে, অনেকেই তা কল্পনা করতে পারেননি।

৪০০ বছর বরফের নিচে চাপা পড়েছিল ছাগলটি এর আগে এই অঞ্চল থেকেই আরো একটি গণ্ডারের দেহ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা। পরে জানা যায়, ওই গণ্ডারটির মৃত্যু হয়েছিল ৩৫ হাজার বছর আগে। বিজ্ঞানীদের ধারণা, বর্তমান গণ্ডারটির বয়স তার চেয়েও বেশি। মূলত বিশ্ব উষ্ণায়নের জন্যই ওই অঞ্চল থেকে একের পর এক দেহাবশেষ উদ্ধার হচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। সাইবেরিয়ার ওই অঞ্চলে এত দিন কার্যত যাওয়াই যেত না। 

ইদানীং বরফ গলার কারণে কোনো কোনো এলাকায় যাওয়া যাচ্ছে। সম্প্রতি যে দেহটি উদ্ধার হয়েছে তা পাওয়া গেছে তিরখত্যাখ নদীর ধার থেকে। বিজ্ঞানীদেকর ধারণা, ওই অঞ্চল থেকে এই ধরনের আরো কিছু পশুপাখির দেহ উদ্ধার করা সম্ভব হবে। শীতল যুগে ওই অঞ্চলে প্রচুর প্রাণীর বাস ছিল বলেই মনে করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/কেএসকে
লিংক সফলভাবে কপি হয়েছে!