বিয়ে করছেন মালাইকা-অর্জুন!
বর্তমানে বলিউড তারকা মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম দিনের আলোর মতোই স্পষ্ট। আগেই গুঞ্জন ছিলো, তারা দুজন চলতি বছরের এপ্রিলে বিয়ে করছেন। এবার তা পুরোপুরি নিশ্চিত হওয়া গেল। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আগামী ১৯ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অর্জুন-মালাইকা।
এদিকে তাদের সম্পর্কের গভীরতা মালাইকা-অর্জুন চলাফেরাতেই স্পষ্টত প্রকাশ পায়। কিন্তু দুজনের কেউই প্রেমের বিষয়ে মুখ খোলেননি। তাদের কখনো রেস্টুরেন্টে, কখনো পার্টিতে বা আবার পারিবারিক অনুষ্ঠানেও দেখা গেছে। এবার তা ই গড়াচ্ছে বিয়ের পিঁড়িতে।
তারা দুজনে কোনো একটি গির্জায় খ্রিস্টান রীতিতে বিয়ে করবেন বলে শোনা যাচ্ছে। অনুষ্ঠানে বর-কনের বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। বলিউড তারকাদের মধ্যে কারিনা কাপুর, কারিশমা কাপুর, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং উপস্থিত থাকার কথা রয়েছে।
অন্যদিকে দুজনই বিয়ের আনুষ্ঠানিকতা গোপনীয়তা ও কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পালনের নির্দেশ দিয়েছেন। তবে, গুঞ্জন যদি সত্যি হয়, এটাই চলতি বছরের বলিউডের প্রথম বিয়ে হতে যাচ্ছে। যদিও এ বছর আরো বেশ কয়েকজন তারকার বিয়ের সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, মালাইকা ২০১৭ সালে সালমান খানের ভাই আরবাজ খানকে ডিভোর্স দেন। এই প্রেমিক যুগল প্রথমদিকে লুকিয়ে লুকিয়ে দেখা-সাক্ষাৎ করতেন। পরবর্তীতে তারা প্রকাশ্যে আসেন।
ডেইলি বাংলাদেশ/এনএ/জেডআর