ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

বিয়ের আগেই একসঙ্গে থাকছেন অর্জুন-মালাইকা!

বিনোদন ডেস্ক :: entertainment-desk
প্রকাশিত: ১১:৩৯, ২০ জানুয়ারি ২০১৯
বিয়ের আগেই একসঙ্গে থাকছেন অর্জুন-মালাইকা!

মালাইকা অরোরা এবং অর্জুন কাপুরের সম্পর্কের গুঞ্জন বলিউডে নতুন নয়। চলতি বছরেই তারা বিয়ে করতে পারেন বলেও শোনা গিয়েছিল। 

তবে এবার নাকি একসঙ্গে থাকতে নতুন বাড়ির খোঁজ শুরু করে দিয়েছেন তারা। বলি সূত্রে খবর, বিয়ের আগেই নতুন বাড়িতে চলে যেতে পারেন তারা। এছাড়া, নিজেদের নতুন বাড়িতে উঠার আগেই তারা একসঙ্গে থাকা শুরু করেছেন। 

সূত্রের খবর, ইতোমধ্যেই মুম্বইতে নতুন বাড়ি খুঁজছেন অর্জুন। মালাইকার পছন্দ মতো সে বাড়ির ইন্টিরিয়ার ডিজাইনিং করে দিতে পারেন গৌরী খান। তবে এ বিষয়ে কোনো তারকাই এখনো পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি।

সরাসরি না হলেও সম্পর্কের কথা বহু বারই স্বীকার করে নিয়েছেন অর্জুন। মালাইকাও ‘এএম’ অর্থাৎ দু’জনের নামের আদ্যক্ষর খোদাই করা লকেট পরে প্রকাশ্যে এসেছেন। পার্টি হোক বা ডিনার ডেট, বহুবার একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন অর্জুন-মালাইকা। এমনকি মিলানে তারা একসঙ্গে বেড়াতেও গিয়েছিলেন বলে জানা গিয়েছে।

যদিও ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ মালাইকা। কিন্তু দিন কয়েক আগেই তিনি সাংবাদিকদের বলেন, ব্যক্তিগত প্রশ্নের উত্তর কখনো দিই না আমি। এমন নয় যে সে সব প্রশ্নের উত্তর দিতে আমার লজ্জা হয়। আসলে ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলতে আমি স্বচ্ছন্দ নই। শুধুমাত্র এটা বলতে পারি, জীবনটা এনজয় করছি।

এই সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন অর্জুনের কাকা অনিল কাপুরও। তিনি বলেছিলেন, আমি অর্জুনকে খুব ভালভাবে জানি, চিনি। ও যেটাতে খুশি থাকবে সেটা আমি সমর্থন করব। ওর খুশিতেই আমার খুশি। ওর ব্যক্তিগত বিষয়ে আমি কোনো কথা বলব না। আমরা, পরিবারের লোকেরা ওকে সমর্থন করব। ও খুশি থাকলেই আমরা খুশি।

এরআগে, ২০১৭ সালের মে মাস নাগাদ আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৭ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন মালাইকা। অর্জুনের সঙ্গে সম্পর্কই তার কারণ বলে শোনা গিয়েছিল। যদিও তা নিয়ে কখনো প্রকাশ্যে মুখ খোলেননি কোনো তারকা।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!