ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

নিকের প্রেমের প্রস্তাব শুনে ‘বেহুঁশ’ পরিণীতি!

বিনোদন ডেস্ক :: entertainment-desk
প্রকাশিত: ১৭:১৬, ৩ অক্টোবর ২০১৮
নিকের প্রেমের প্রস্তাব শুনে ‘বেহুঁশ’ পরিণীতি!
ফাইল ছবি

প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। বেশ সুখেই আছেন এই দম্পতি। তবে তাদের সম্পর্ক নিয়ে এখনো শেষ হয়নি জল্পনা-কল্পনা। দু’জনের অসম প্রেমের বন্ধন। হলিউডেও কম হয়নি তাদের আলোচনা। 

এদিকে, সম্প্রতি তাদের আরেকটি খবর ভাইরাল হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, প্রিয়াঙ্কা চোপড়াকে যখন নিক প্রথম প্রেমের প্রস্তাব দেন, তা শুনে নাকি বোন পরিণীতি চমকে ওঠেন।

সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে পরিণীতি এমনটাই জানান। প্রথম নাকি প্রিয়াঙ্কার কোন এক জন্মদিনে তাকে প্রেমের প্রস্তাব দেন নিক। রাত ৩টার সময় প্রিয়াঙ্কা ফোন করে পরিণীতিকে সেই খবর জানান। যা শুনে কার্যত চমকে ওঠেন তিনি।

পরিণীতি আরো জানান, ওই সময় বিদেশে ছুটি কাটাচ্ছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু নিক যেভাবে হঠাৎ তাকে প্রস্তাব দিয়ে আংটি পরিয়ে দেন, তা শুনে অজ্ঞান হয়ে গিয়েছিলেন তিনি! বিষয়টি কল্পনাও করতে পারেননি এই নায়িকা।

এদিকে, নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া আগামী বছর বিয়ের পর্বটা সম্পন্ন করতে যাচ্ছেন। সেই সময় নাকি হাওয়াই দ্বীপে নিক-প্রিয়াঙ্কা বিয়ের পিঁড়িতে বসবেন।

ডেইলি বাংলাদেশ/জেডআই

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!