ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
[ বিনোদন ]
চলচ্চিত্রকার আজহারুল ইসলামের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ
ছবি: সংগৃহীত
বিশিষ্ট চলচ্চিত্রকার, নাট্যকার ও অভিনেতা আজহারুল ইসলামের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার (৩০ নভেম্বর)। ১৯৮৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
এ উপলক্ষে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকার কালোই গ্রামে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজহারুল ইসলাম ‘ষড়যন্ত্র’ ও ‘রিকশাওয়ালা’ নামে দুটি চলচ্চিত্র পরিচালনা করেছেন। এ ছাড়া অসংখ্য মঞ্চনাটকে পরিচালনা ও অভিনয় করেছেন তিনি। তার লেখা মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘প্রকৃতি জীবন দাও’, ‘ইন্দ্রজাল’ ও ‘বিষ’।
উল্লেখ্য, তিনি দৈনিক সারাবাংলা ও সারাবাংলা ডট নেটের বার্তা সম্পাদক মো. সুমন ইসলামের বাবা।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!