ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:১২, ১১ অক্টোবর ২০২৬
হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ
সংগৃহীত ছবি

হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আপাতত ফ্লাইট ওঠা-নামা বন্ধ রাখা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামীকাল ১২ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে।

রোববার (১১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এর আগে রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বাংলাদেশ থেকে পরিচালিত একের পর এক ফ্লাইট স্থগিত করা হয়। এ পর্যন্ত বাংলাদেশের মোট ৯টি ফ্লাইট স্থগিত হয়েছে বলে জানা গেছে।

বিমানবন্দর বন্ধ থাকায় সৌদি আরবগামী ও সেখান থেকে বাংলাদেশে আসার অপেক্ষায় থাকা যাত্রীদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। ফ্লাইটের নতুন সময়সূচি ও পরবর্তী নির্দেশনার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ রাখতে যাত্রীদের পরামর্শ দেওয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!