ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

জুটি বাঁধছেন আল্লু অর্জুন-সামান্থা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫, ৮ সেপ্টেম্বর ২০১৮
জুটি বাঁধছেন আল্লু অর্জুন-সামান্থা

দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। তার ছবি মানেই সুপারহিট এ কথা সবারই জানা। আর এই সময়কার প্রায় সব নায়িকার সঙ্গেই আল্লু অর্জুন জুটি বেঁধে ছবি করেছেন। ২০১৫ সালে ‘সন অব সত্যমূর্তি’ ছবিতে তিনি জুটি বাঁধেন সামান্থার সঙ্গে। আর সেই বছর ছবিটি চুটিয়ে ব্যবসা করে।

আরো একবার সফল এই জুটি এক হচ্ছে। নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন আল্লু অর্জুন ও সামান্থা। যদিও ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি। এটি পরিচালনা করবেন বিক্রম কুমার।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, এই ছবিতে নায়ক হিসেবে আল্লু অর্জুন থাকছেন। তবে তার বিপরীতে থাকবেন দু’জন নায়িকা। এরইমধ্যে সামান্থাকে নাকি চূড়ান্ত করা হয়েছে। অন্যজনের নাম এখনো জানা যায়নি।

ঘনিষ্ঠ সুত্র বলছে, ছবির চিত্রনাট্য দেখে পছন্দ করেছেন সামান্থা। এছাড়া আল্লু অর্জুনের সঙ্গে কাজ করতেও তার ভালো লাগে। তাই শিগগিরই ক্যামেরার সামনে আবারো রসায়নে মজবেন আল্লু অর্জুন ও সামান্থা।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!