চুলের রং পরিবর্তন করে সমালোচনায় পরিণীতি
ঘুরে ফিরে যেন একই লুক। এই একঘেয়েমি কাটাতে লুক নিয়ে একটু কাটাছেঁড়াই করতে চেয়েছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। আর তাই পরের ছবি ‘জব্বরিয়া জোড়ি’র জন্য নিজের চুলের রংটাই বদলে ফেলেছেন অভিনেত্রী।
এদিকে, কয়েকদিন আগে নিজের পোশাকের কারণে নেটিজেনদের খপ্পরে পড়েছিলেন নায়িকা। এবার নিজের চুলেন রং এর কারণে আবারো ট্রোল এর শিকার হয়েচেন পরিণীতি চোপড়া।

চুলের রং পরিবর্তন করে পরিণীতির নতুন ছবি।
ইনস্টাগ্রামে ‘ভাইরাল ভয়ানি’ পেজে পরিণীতির নতুন লুকের ছবিটি পোস্ট করা হয়। আর সেই পোস্টজুড়ে শুধুই পরিণীতিকে আক্রমণ।
নায়িকাকে কেউ বলছেন, ‘উন্মাদ’। কেউ তো আবার চামড়ার রঙের সঙ্গে খাপ খাচ্ছে না বলেও মুখ সমালোচনা করেছেন। কেউ তো আবার সোজাসুজি ‘ভূতনি’ লিখেই ছেড়ে দিয়েছেন।
কিছু দিন আগেই এই লুক নিয়ে মুখ খুলেছিলেন পরিণীতি। বলেছিলেন, আমি এমন কিছু লুক খুঁজছিলাম, যেটা আগে কখনো চেষ্টা করিনি। আর তার পরেই ছবির প্রযোজক রুচিকা আমাকে চুল লাল করার পরামর্শ দিল।
নায়িকা আরো বলেন, চুল লাল রং করার আইডিয়াটা শুনে আমার তো বেশ ভালই লেগেছিল। তবে বলে রাখি, এই চুলের তদারকি করতে কিন্তু রীতিমতো বেগ পেতে হচ্ছে। আর এই রঙিন চুল আমার ধৈর্য্যশক্তিও বাড়িয়ে তুলেছে।
এই প্রথম বা দ্বিতীয় বার নয়। এর আগেও বহুবার ট্রোলড হতে হয়েছে অভিনেত্রীকে। এত দিন এই ট্রোলিংয়ের জবাবে তিনি ছিলেন স্পিকটি নট। তবে এ বার ট্রোলিংয়ের জবাব দিলেন অভিনেত্রী। নিজেরই নতুন হেয়ার কালারের একটি ক্লোজ ছবি দিয়ে খালি লিখলেন ‘বারগান্ডি’। অর্থাৎ তার চুল লাল বর্ণেরই নয়।
সামনে বেশ কয়েকটি ছবির কাজে হাত দিয়েছেন অভিনেত্রী। সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে ‘জব্বরিয়া জোড়ি’-তে দেখা যাবে পরিণীতিকে। অর্জুন কপূরের বিপরীতে ‘নমস্তে ইংল্যান্ড’ ছবির নায়িকাও পরিণীতি।
ডেইলি বাংলাদেশ/টিএএস