[ বিনোদন ]
মৌসুমীর উদ্যোগে সুবিধাবঞ্চিতদের জন্য ইফতার আয়োজন
ছবি: ডেইলি বাংলাদেশ
গত ৭ই এপ্রিল (রোববার) প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী’র উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিতদের জন্য অনুষ্ঠিত হয়েছে ইফতার আয়োজন কর্মসূচি- ২০২৪।
টীম মৌসুমী, টীম এম এ জেড, মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশনসহ প্রিয়দর্শিনী মৌসুমী’র সকল ফ্যান গ্রুপের উদ্যোগে ১৩০ জন অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে এ আয়োজন করা হয়। বর্তমানে আমেরিকায় অবস্থানরত মৌসুমী’র সার্বিক নির্দেশনায় ও ‘চাপওয়ালা’র সহযোগিতায় চিত্রনায়ক ওমর সানি’র পরামর্শে ইফতার আয়োজন কর্মসূচি সম্পন্ন হয়।
ইফতার আয়োজন কর্মসূচি যথাযথভাবে পালনের লক্ষ্যে টীম মৌসুমী এবং টীম এম এ জেড এর অস্ট্রেলিয়া প্রবাসী এডমিন তানজিনা সুলতানা সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। পাশাপাশি এই ইফতার আয়োজন কর্মসূচি কার্যকর করতে বিশেষ ভূমিকা পালন করেছেন মোঃ প্রিন্স ওহাব ও মোঃ শিমুল মিয়া।
উক্ত ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন- অভিনেতা ও চাপওয়ালার স্বত্বাধিকারী ওমর সানি, শিল্পী ইসলাম, ইসরাত জামান, রোজ, মাসুদ, রুমানা, আয়ান খান প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!