ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

হঠাৎ বিয়ের স্টেজে জয়া আহসান, চমকে দিলেন নবদম্পতিকে!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:১৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
হঠাৎ বিয়ের স্টেজে জয়া আহসান, চমকে দিলেন নবদম্পতিকে!
আচমকা বিয়ের আসরে হাজির হয়ে নববধূকে আলিঙ্গন করলেন জয়া আহসান- ছবি: সংগৃহীত

‘আমি তো সত্যিই অবাক! আমাদের বিশ্বাসই হচ্ছে না! এই মনোমুগ্ধকর অভিজ্ঞতা আমাদের আজীবন মনে থাকবে!’- নিজের বিয়ের অনুষ্ঠানে জয়া আহসানের উপস্থিতি নিয়ে এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন এক নববধূ।

গত কয়েক সপ্তাহে অভিনেত্রী জয়া আহসানকে দেখা গেছে রাজধানীর বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে, হালের তরুণদের ভাষায় ‘ওয়েডিং ক্র্যাশ’ করতে। একটি প্রতিষ্ঠানের এক বিশেষ ক্যাম্পেইনের অংশ হিসেবে আচমকা বিয়ের স্টেজে উঠে কয়েকজন নবদম্পতিকে চমকে দিয়েছেন জয়া আহসান।

নববিবাহিত যুগলদের জন্য এই বিশেষ দিনটি আরো স্মরণীয় করে তুলতে বিয়ের আসরে হুটহাট উপস্থিত হয়ে অতিথিদের সঙ্গে ছবি তুলছেন জয়া আহসান। শুধু তাই নয়, ক্যাম্পেইনের অংশ হিসেবে তিনি বর-কনের হাতে তুলে দিয়েছেন এক্সক্লুসিভ গিফট ভাউচার, যার মাধ্যমে পুরস্কৃত নবদম্পতি ইচ্ছেমতো সাজাতে পারবেন তাদের নতুন ঠিকানা।

Advertisement

এ বিষয়ে জয়া আহসান বলেন, বিয়েতে যেতে কার না ভালো লাগে! এই ক্যাম্পেইনটি রীতিমতো অভিনব বলা যায়, এখানে আমি জীবনে প্রথমবারের মতো ‘ওয়েডিং ক্র্যাশ’ করেছি!

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!