রাজধানীতে চলছিল একটি বিয়ের আয়োজন। হুট করেই এই বিয়ের আয়োজনে হাজির হন এ অভিনেত্রী জয়া আহসান। অভিনেত্রীকে দেখে অবাক কনে। বলেন, বিশ্বাস-ই হচ্ছে না! আমার বিয়েতে জয়া আহসান! এই অভিজ্ঞতা আজীবন মনে থাকবে।
অভিনেত্রী জয়ার ভাষ্য- বিয়েতে যেতে কার না ভালো লাগে! আমি প্রথমবারের মতো ওয়েডিং ক্র্যাশ করছি! জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাওয়া নবদম্পতির সঙ্গে দেখা করার সুযোগ তৈরি করে দেওয়া এই ক্যাম্পেইন দারুণ লেগেছে।
.png)