ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

বিশেষ জায়গার ‘প্রেমে’ পড়লেন পরিণীতি!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:২৯, ২২ এপ্রিল ২০১৮
বিশেষ জায়গার ‘প্রেমে’ পড়লেন পরিণীতি!

বলিউড নায়িকা পরিণীতি চোপড়া। ভারতীয় প্রথম নারী হিসেবে ট্যুরিজম ‘ফ্রেন্ড অব অস্ট্রেলিয়া’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। এই কারণে ব্র্যান্ড অ্যাম্বাসেডরের কাজে এখন পর্যন্ত তিনবার মেলবোর্ন গিয়েছেন এই বলিউড অভিনেত্রী।

সেখানে গিয়ে এক ভিন্ন অভিজ্ঞতার কথা জানালেন পরিণীতি চোপড়া। বললেন, মেলবোর্নে গিয়ে তিনি সেখানকার সৌন্দর্যে মোহিত হয়ে তার প্রেমে পড়ে গিয়েছেন।

পরিণীতি জানান, মেলবোর্নের খাবার, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য আর শিল্পের পরিবেশ- সবকিছুর প্রেমে পড়েছেন তিনি।

পরিণীতি আরো বলেন, পৃথিবীর সবকটি শহরের মধ্যে মানুষ ভোট দিয়ে মেলবোর্নকেই সবচেয়ে বেশি বসবাসযোগ্য হিসেবে বেছে নিয়েছেন। আর এই ব্যাপারে পুরোপুরি একমত। এখানের খাওয়াদাওয়া থেকে শুরু করে প্রাকৃতিক সৌন্দর্য বা শহরের শিল্পসত্ত্বা- সবকিছু আমাকে মুগ্ধ করেছে।

তার মধ্যে আমি ফিলিপ আইল্যান্ড পেঙ্গুইন প্যারেড দেখতে আর ইয়ারা ভ্যালিতে ঘুরতে খুব ভালোবাসি।

এদিকে, পরিণীতি চোপড়া অভিনীত ‘গোলমাল অ্যাগেইন’ সিনেমাটি বেশ ব্যবসাসফল হয় গত বছর। এরপর আর কোনো সিনেমা মুক্তি না পেলেও তিনি বর্তমানে ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘নমস্তে ইংল্যান্ড’ নিয়ে। এই সিনেমায় তিনি অর্জুন কাপুরের বিপরীতে অভিনয় করছেন।

ডেইলি বাংলাদেশ/জেডআই

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!