ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

মিম-সনির হানিমুন বাতিল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮:৪১, ১১ জানুয়ারি ২০২২
মিম-সনির হানিমুন বাতিল
সনি পোদ্দার ও বিদ্যা সিনহা মিম (ছবি: সংগৃহীত)

স্বামী সনি পোদ্দার করোনায় আক্রান্ত হওয়ার কারণে হানিমুন বাতিল করেছেন মডেল ও অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম। চারদিনের জন্য আজ তাদের মালদ্বীপের উদ্দেশে বাংলাদেশ ছাড়ার কথা ছিল। মঙ্গলবার দুপুরে মিম তার স্বামী ও বাবার করোনায় আক্রান্ত হওয়ার খবরটি গণমাধ্যমে জানান।

মিম বললেন, বিয়ের অনুষ্ঠানের পর দুই পরিবারের বেশির ভাগ মানুষের ঠান্ডাজনিত সমস্যা দেখা দিলে সবারই করোনা পরীক্ষা করানো হয়। কারও পজিটিভ এসেছে, কারও আসেনি। আমার ছোট বোনের করোনা নেগেটিভ এসেছে, সে এরই মধ্যে কানাডায় চলে গেছে। আমার আর মায়েরও নেগেটিভ এসেছে। কিন্তু সনি ও বাবার রেজাল্ট পজিটিভ। তবে করোনা পজিটিভ হলেও দুজনের জটিল কোনো সমস্যা নেই।

তিনি বললেন, সনির হালকা জ্বর ও কাশি থাকলেও বাবার গলাটা ভাঙা। তবে খাওয়াদাওয়া স্বাভাবিক। আপাতত দুজনই বাসায় বিশ্রামে আছেন।

আরো পড়ুন: মিমের স্বামী করোনায় আক্রান্ত

অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, একজন ব্যাংকারকে বিয়ে করতে যাচ্ছেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। একাধিকবার জিজ্ঞাসা করা হলে ব্যাংকারের বিষয়ে নীরব ছিলেন এই মডেল ও অভিনয়শিল্পী। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়। গত বছরের ১০ নভেম্বর ব্যাংকারের সঙ্গে আংটিবদলের কথা নিশ্চিত করেন মিম। নিজের জন্মদিনে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়। ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মডেল ও অভিনয়শিল্পী মিম ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

আরো পড়ুন: নতুন প্রেম নিয়ে যা জানালেন শবনম ফারিয়া

ছয় বছরের প্রেমের সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। বলিউড বা হলিউডের তারকাদের কেউ কেউ বিয়ের অনুষ্ঠানের ব্যাপারে কঠোর গোপনীয়তা রক্ষা করেন। মডেল ও অভিনয়শিল্পী মিমের ক্ষেত্রে হয়েছে অনেকটাই সে রকম। সেখানে উপস্থিত ছিলেন পাত্র-পাত্রীর দুই পরিবারের সদস্য এবং খুব কাছের মানুষেরা। বিয়ের অনুষ্ঠানের আগে ছিল গায়েহলুদের অনুষ্ঠান।

ডেইলি-বাংলাদেশ/আরএডি
লিংক সফলভাবে কপি হয়েছে!