সত্যিকারের স্বামী, নাকি ভাড়া করা? রাখিকে কটাক্ষ সালমানের
বলিউডের মির্চি গার্ল রাখি সাওয়ান্ত কি সত্যিই বিবাহিত? কয়েক বছর ধরে এই রহস্যের যেন সমাধানই ঘটছে না। তবে রাখি কিন্তু প্রকাশ্যে বার বার বলেই যাচ্ছেন, রীতেশ নামের এক ব্যক্তির সঙ্গে তিনি সাত পাকে বাঁধা পড়েছেন। আর শীঘ্রই তাকে সবার সামনে নিয়ে আসার প্রতিশ্রুতিও দিয়েছিলেন রাখি।
রাখি কথা রাখলেন, সম্প্রতি বিগবসের অন্দরে নিয়ে আসলেন তার স্বামী রিতেশকে। সেজে গুজে বিগবসের ঘরে আসলেন রিতেশ নামের এই ব্যক্তি। সবার সঙ্গে রাখি পরিচয় করিয়ে দিলেন তার স্বামী রিতেশকে।
তবে এই কাণ্ডকে একেবারেই বিশ্বাস করতে চাইছেন না সালমান খান। তার কথায়, রাখি নাকি একেবারেই মিথ্যা কথা বলছেন। এমনকী, শোয়ের মাঝেই সালমান রাখিকে স্পষ্টই বললেন, এটা কি তোমার সত্যিকারের স্বামী, নাকি ভাড়া করে এনেছো! রাখি অবশ্য সালমানের এই মন্তব্যের কোনো উত্তর দেননি। বরং উত্তর দিলেন রিতেশই।
.png)
বিগবসের অন্দরে ঢুকে রিতেশ জানিয়েছেন, আমার স্ত্রী রাখি কখনো মিথ্যে কথা বলে না। আমি ওকে সকলের সামনে গ্রহণ করতে পারিনি, সেটা আমার দোষ। আমার পেশাগত সমস্যা ছিল তাই রাখিকে অপেক্ষা করতে বলেছিলাম।
বিগবসের অন্দরে ঢুকে প্রতিযোগীদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন রাখি সাওয়ান্তের স্বামী রিতেশ। রাখিকে সঙ্গে নিয়ে নানা পোজে ছবিও তুললেন তিনি।
তবে রাখির এই স্বামীকে নিয়ে ধন্দে রয়েছে বিগবসের দর্শকরাও। সালমানের মতো তারাও সন্দেহ প্রকাশ করেছেন রাখির উপর। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা রাখিকে কটাক্ষ করে নানা মন্তব্যও করছেন। সবার একই মত, রাখি নিশ্চয়ই স্বামী ভাড়া করেছেন। অনেকের মতে, টিআরপি তোলার জন্যই নাকি এই বন্দোবস্ত।