ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

আরিয়ানার গিনেস বুকে ২০ রেকর্ড

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:০৫, ৯ ফেব্রুয়ারি ২০২১
আরিয়ানার গিনেস বুকে ২০ রেকর্ড
আরিয়ানা গ্রান্দে

আরিয়ানা গ্রান্দে কয়েক বছর ধরেই একের পর এক ব্যবসাসফল অ্যালবাম উপহার দিচ্ছেন। তার নতুন অ্যালবাম মানেই নতুন ধামাকা। সেই নতুন অ্যালবাম যে অবধারিতভাবে টপ চার্টের শীর্ষস্থানে আরো একটি নতুন রেকর্ড তা নিশ্চিত।

গেল বছরের অক্টোবরে মুক্তি পাওয়া ‘পজিশনস’ও ব্যতিক্রম নয়। একই নামে অ্যালবামের একটি সিঙ্গল মুক্তির পরেই জায়গা পায় বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে।

এ নিয়ে গ্রান্দের পাঁচটি সিঙ্গল মুক্তি পেয়েই বিলবোর্ড টপ চার্টের শীর্ষে উঠল, যা একটি রেকর্ডও বটে। দিন কয়েক আগেই ২৭ বছর বয়সী গায়িকার কীর্তিকে স্বীকৃতি দিয়েছে গিনেস বুক কর্তৃপক্ষ। এটি দিয়ে তার গিনেস বুকে রেকর্ডের সংখ্যা দাঁড়াল ২০। মুক্তির পর বিলবোর্ড টপ চার্টের শীর্ষে জায়গা পাওয়া সবচেয়ে বেশি গানের মালিক এখন গ্রান্দে। ‘পজিশন’ ছাড়া শীর্ষে জায়গা পাওয়া গ্রান্দের অন্য সিঙ্গলগুলো হলো ‘থ্যাংক ইউ, নেক্সট’, ‘সেভেন রিংস’, ‘স্টাক উইথ ইউ’ ও ‘রেইন অন মি’। এ ছাড়া গ্রান্দের গিনেস বুকের ১৯টি রেকর্ডের মধ্যে আছে ‘স্পটিফাই [অডিও স্ট্রিমিং সাইট]’-তে এক সপ্তাহে সবচেয়ে বেশি স্ট্রিমিং হওয়া গায়িকা, ইউটিউবে সবচেয়ে সাবস্ক্রাইবড গায়িকা ইত্যাদি।

ডেইলি-বাংলাদেশ/এএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!