দীর্ঘদিন পর বিজ্ঞাপনে ডা. এজাজ এবং ফারুক
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ পরিচালিত নাটক-চলচ্চিত্রের নিয়মিত মুখ ডা. এজাজুল ইসলাম ও ফারুক আহমেদ। দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় এই জুটি। দীর্ঘদিন পর এক বিজ্ঞাপনে দেখা যাবে তাদের।
সম্প্রতি জনপ্রিয় নির্মাতা নাফিজ রেজার পরিচালনায় আরএফএল ডেকোরেটর চেয়ারের একটি বিজ্ঞাপনে অংশ নেন। বিজ্ঞাপনটি ঢাকা শহরের একটি মনোরম স্থানে ধারণ করা হয়েছে।
ডা. এজাজুল ইসলাম বলেন, আরএফএল আমাদের গর্ব। শুধু দেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে আরএফএল পণ্য পাওয়া যায়। আরএফএলের সঙ্গে এটা আমার প্রথম কাজ।
ফারুক আহমেদ বলেন, নাটকে নিয়মিত হলেও অনেক দিন ধরে বিজ্ঞাপনচিত্রে কাজ করা হয়নি। আরএফএল ডেকোরেটর চেয়ারের মাধ্যমে আবার কাজ শুরু করলাম। আশা করি, দর্শকদের কাছেও কাজটি ভালো লাগবে।
তিনি আরো বলেন, কাজ করার ক্ষেত্রে আমি সবসময় সাধারণ মানুষের সম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে থাকি। কাজের সুবাদে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণের সময় আমি দেখেছি আরএফএল ডেকোরেটর চেয়ার দেশের আনাচে-কানাচে ব্যাপকভাবে ব্যবহৃত হয় ও সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়।
আরএফএল গ্রুপের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার ইসফাকুল হক বলেন, ডা. এজাজ ও ফারুক আহমেদ খুবই জনপ্রিয় অভিনেতা। তাদেরকে আরএফএল ডেকোরেটর চেয়ারের মতো ফ্লাগশিপ পণ্যের বিজ্ঞাপনে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এই বিজ্ঞাপনের মাধ্যমে আরএফএল ডেকোরেটর চেয়ারের প্রচারণায় ভিন্ন মাত্রা পাবে বলে আশা করছি।
তিনি আরো জানান, ৪০ সেকেন্ডের বিজ্ঞাপনটি নির্মাণ হয়েছে পিআর প্রোডাকশন হাউজের ব্যানারে। শিগগিরিই দেশের বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপনটি প্রচারিত হবে।