ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

১৭ বছর আগে স্ত্রী গৌরীর কাছে যা লুকিয়েছিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:৩২, ৩১ ডিসেম্বর ২০২০
১৭ বছর আগে স্ত্রী গৌরীর কাছে যা লুকিয়েছিলেন শাহরুখ
গৌরী-শাহরুখ

বলিউডের কিং খান শাহরুখ খান। যাকে প্রেম কিংবা রোমান্সের বাদশাহও বলা হয়। প্রেম করেই বিয়ে করেন এই সুপারহিরো। ২৯ বছর হলো শাহরুখ সেই বিবাহিত জীবন। এতগুলা বছর কেটে যাওয়ার পর জানা গেলো এক নতুন তথ্য। ১৭ বছর আগে স্ত্রী গৌরী খানের কাছে শাহরুখ একটি তথ্য লুকাতে অনুরোধ করেছিলেন একজন অভিনেতাকে।

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের ভারতীয় সংস্করণের খবর, সেই অভিনেতার নাম সতীশ শাহ। সম্প্রতি এক টুইট বার্তায় এই অভিনেতা লিখেছেন, রেড চিলির ব্যানারে নির্মিত ‘চলতে চলতে’ (২০০৩) সিনেমার জন্য আমি কিছু অতিরিক্ত অর্থ পেয়েছিলাম। সেটা শাহরুখকে জানালে তিনি আমাকে বলেছিলেন, সতীশ ভাই, কিছু মনে করবেন না, আপনি এটা গৌরীকে জানাবেন না।

‘চলতে চলতে’ সিনেমা পরিচালনা করেছিলেন আজিজ মির্জা। আর প্রযোজনা করেছিল শাহরুখ ও জুহি চাওলার প্রযোজনা প্রতিষ্ঠান। তবে ঠিক কী কারণে এ কথা গৌরীর কাছ থেকে লুকাতে বলেছিলেন, সে তথ্য প্রতিবেদনে জানানো হয়নি।

Advertisement

 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!