ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মা হলেন কারিনা, নবাব ঘরণী শেয়ার করলেন সন্তানের আদুরে ছবি!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৯, ২৪ ডিসেম্বর ২০২০
মা হলেন কারিনা, নবাব ঘরণী শেয়ার করলেন সন্তানের আদুরে ছবি!
ছবি: সোশ্যাল মিডিয়া থেকে নেয়া

মা হলেন করিনা কাপুর খান? এই প্রশ্নই এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ার আনাচ-কানাচে।  কারণ নবাব ঘরণী এক সদ্যোজাতকে নিয়ে শেয়ার করেছেন আদুরে এই ছবি।

ছবির ক্যাপশনে তিনি একরত্তিকে 'হ্যান্ডসাম' বলে উল্লেখ করেছেন। নেটিজেনদের থেকে শিশুটিকে চেনা যাচ্ছে কিনা বা চিনতে পারছে কিনা, তাও জানতে চেয়েছেন বেবো।

মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছবি শেয়ার করার পরেই তা ভাইরাল হয়ে যায়। লাখো মানুষ শিশুটি যে কে, তা নিয়ে ভাবতে শুরু করেন। অনেকে আবার এটি তৈমুরের ছবি বলেও উল্লেখ করেছেন।

Advertisement

ছবি: সোশ্যাল মিডিয়া থেকে নেয়াহ্যাঁ, এটি কারিনার দ্বিতীয় সন্তান নয়, এই ছবি প্রথম সন্তান তৈমুরের। নবাব পুত্রের ছোটবেলার এই ছবি শেয়ার করে কারিনা বেশ চাপে ফেলে দিয়েছিলেন অনুরাগীদের। অনেকেই ভেবে ফেলেছিলেন দ্বিতীয়বারের জন্য মা হয়েছেন করিনা।  

প্রসঙ্গত, কারিনা এখন অন্তঃস্বত্বা। নতুন বছরেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন তিনি। এখন তাই চুটিয়ে উপভোগ করছেন দ্বিতীয়বারের মাতৃত্বের স্বাদ। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!