ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ব্রেন স্ট্রোকের পর অসাড় ডান হাত, কেমন আছেন ‘আশিকি’ খ্যাত রাহুল?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:০৪, ২ ডিসেম্বর ২০২০
ব্রেন স্ট্রোকের পর অসাড় ডান হাত, কেমন আছেন ‘আশিকি’ খ্যাত রাহুল?
রাহুল রায়

কার্গিলে শুটিং চলাকালীন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন রাহুল রায়। তড়িঘড়ি ‘আশিকি’ তারকাকে মুম্বাই নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়।

ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর কেমন আছেন রাহুল রায়? অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

সূত্রের খবর, আগের তুলনায় অনেকটাই ভালো আছেন রাহুল রায়। তাকে আইসিইউ থেকে বের করে আনা হয়েছে। তবে অভিনেতার শরীরের ডান দিক ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রেন স্ট্রোকের জেরে।

Advertisement

জানা যাচ্ছে, রাহুল রায় যেভাবে আক্রান্ত হয়েছেন, তার জেরে হয়তো তার কথা বলার ক্ষমতা কিংবা লেখার ক্ষমতা হারিয়ে যেতে পারে। তবে এই মুহূর্তে আইসিইউ থেকে বের করে এনে রাহুল রায়ের ফিজিয়োথেরাপি করানো হচ্ছে। পাশাপাশি রাহুল রায়ের ডান হাতের কার্যক্ষমতা আর ফিরবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে বলে খবর।

মঙ্গলবার বিকেলে মুম্বইয়ের নানাবতী হাসপাতালের আইসিইউ থেকে বের করে আনা হয় অভিনেতাকে। রাহুল রায়ের ভাই রোমির সেন ভাই রাহুলের শারীরিক অবস্থা সম্পর্কে সংবাদমাধ্যমকে জানান। আগের তুলনায় রাহুল রায় অনেকটাই ভালো আছেন বলে খবর।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!