ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

সন্দীপ্তার ২০ সেকেন্ডের ভিডিও ভাইরাল (ভিডিও)

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:২৭, ২৩ নভেম্বর ২০২০
সন্দীপ্তার ২০ সেকেন্ডের ভিডিও ভাইরাল (ভিডিও)
সন্দীপ্তা সেন

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। দূর্গা, টাপুর টুপুর, তুমি আসবে বলে, প্রতিদান ধারাবাহিকগুলোতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন এই অভিনেত্রী। 

সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাকটিভ সন্দীপ্তা। ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে নিজের মুহূর্তগুলো শেয়ার করে নিতে পছন্দ করেন তিনি। আর তার শেয়ার করা যেকোন কন্টেইন মানেই সেখানে ভক্তদের লাইক কমেন্টের বন্যা বয়ে যায়। 

সেই ধারাবাহিকতায় এবার ২০ সেকেন্ডর একটি ভিডিও শেয়ার করে ভাইরাল হলেন সন্দীপ্তা সেন। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, বিশ্ব বাংলা গেটের সামনে ভিডিও শুট করেছেন তিনি।

হলুদ রঙের পোশাক পরে, চোখে রোদ চশমা সন্দীপ্তা যখন নতুন ভিডিও প্রকাশ করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে, সেই সময় তার ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

অভিনেত্রীকে প্রশংসা বন্যায় ভাসিয়েছেন তার ভক্তরা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!